গৃহস্থালির রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। LPG সিলিন্ডারের e-KYC করার যে সময়সীমা বেঁধে দিয়েছিল সরকার, তা এবার আরও কিছুটা বাড়ানো হলো। প্রথমে ১৬ অগস্টের মধ্যে e-KYC শেষ করার কথা থাকলেও এখন গ্রাহকরা আগামী ২৩ অগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ পাবেন। ফলে এখনও যাঁদের e-KYC করা হয়নি, তাঁরা কিছুটা বাড়তি সময় পাচ্ছেন।
সম্প্রতি গৃহস্থালির LPG সংযোগের ক্ষেত্রে e-KYC বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু ১৫ অগস্ট স্বাধীনতা দিবস এবং তার পরের দিন ছুটি থাকায় অনেক গ্রাহকই নির্ধারিত সময়ের মধ্যে e-KYC করাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। সেই বিষয়টি মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (LPG e-KYC)
LPG ডিলারদের দাবি, বিভিন্ন অয়েল মার্কেটিং সংস্থার (ইন্ডেন, এইচপি) তরফে তাঁদের এই সময়সীমা বাড়ানোর বিষয়ে জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি কোনও পৃথক নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ব্যক্তিরা ছাড়া বাকি সকলকেই এই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই তাদের রান্নার গ্যাসের e-KYC সম্পূর্ণ করে ফেলতে হবে। না হলে পরবর্তীতে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এবং অন্যান্য পরিষেবা পেতে নানান সমস্যা হতে পারে।
১৫ অগস্টের মধ্যে বন্ধ হবে গ্যাসের সংযোগ, ঘরে বসেই করুন e-KYC, রইল স্টেপ-বাই-স্টেপ গাইড
অনলাইন এবং অফলাইন দু’ভাবেই e-KYC করা যাবে। অনলাইনে কোনও সমস্যা হলে চিন্তার কারণ নেই। গ্রাহকরা নিজেদের LPG ডিলার বা ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও e-KYC সম্পূর্ণ করতে পারবেন। (LPG e-KYC)
তাই এখন ১৬ অগস্টের সময়সীমা নিয়ে আর তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। ডিলারদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ অগস্ট পর্যন্ত e-KYC করার সুযোগ থাকছে। তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে যত দ্রুত সম্ভব e-KYC সম্পূর্ণ করে নেওয়াই ভালো।













I dugg some of you post as I thought they were extremely helpful extremely helpful
This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your rss feed and look forward to seeking more of your excellent post. Also, I’ve shared your site in my social networks!
Attractive section of content. I simply stumbled upon your site and in accession capital to claim that I get in fact enjoyed account your blog posts. Any way I will be subscribing on your augment and even I achievement you get right of entry to constantly rapidly.
Just a smiling visitant here to share the love (:, btw great design.