দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি কি হতে চলেছে ? চলতি বছরের জানুয়ারিতেই বিচ্ছেদের আঁচ পেয়েছিলেন নেটিজেনরা। এবার স্পষ্ট হলো। নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ সিজন ২’-এর প্রিমিয়ার মঞ্চে বোমা ফাটালেন, অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা (Akanksha Chamola)। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা গৌরভ খান্না (Gaurav Khanna)-র সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি (Khanna Divorce)।
অভিনেত্রী বলেন, ‘আমি এবং গৌরব ডিভোর্স নিতে চলেছি। আমরা গত এক বছর ধরে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা থাকছি, তবে বিষয়টি এতদিন আমরা জনসমক্ষে আনিনি’। অভিনেত্রীর এই মন্তব্যে স্তম্ভিত অনুষ্ঠানে উপস্থিত ফারহা খান ও রিতেশ সহ উপস্থিত সকলেই(Khanna Divorce)।
অভিনেত্রী আরও বলেন ‘আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু খারাপ বা তিক্ত নয়। আমরা এখনও একে অপরের সঙ্গে কথা বলি। তবে জীবনসঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য সামঞ্জস্যপূর্ণ নই। কারণ আমরা দু’জনে, আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ আলাদাভাবে দেখি। আর দুর্ভাগ্যবশত, সেই ভবিষ্যতে আমরা একে অপরের সঙ্গে নেই।’
অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী প্রতিযোগিদের নিজেদের জীবনের একটি অত্যন্ত গোপনীয় সত্য বা ‘সিক্রেট’ শেয়ার করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই সুযোগেই জীবনের এই বড় সিদ্ধান্ত সবার সামনে আনেন আকাঙ্ক্ষা।
উল্লেখ্য, ২০১৬ সালে,অনুষ্কা ও গৌরবের দু-হাত এক হয়েছিল। এই দুই তারকার রাজকীয় বিয়ে দেখা গিয়েছিল৷ ৩ দিন ধরে কানপুরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন এই জুটি। শেষমেশ সম্পর্ক ভাঙনের পথে দুই তারকার।
তবে চলতি বছরেই আকাঙ্ক্ষা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, তিনি লিখেছিলেন— ‘যখন একটা সম্পর্ক কেবল প্রয়োজনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন সবসময় মনটাকেই বিসর্জন দিতে হয়।’ তখন অনেকেই তাঁদের সম্পর্ক ভাঙার আঁচ করেছিলেন, এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন আকাঙ্ক্ষা স্বয়ং।
আরও পড়ুন :- বাংলা ছবিতে ফের অনুপম খের, ২৬ বছর পর, প্রযোজনার পাশাপাশি অ্যাক্টিং স্কুলের পরিকল্পনা











