জনপ্রিয়তা অর্জন করেছিল আমির খানের প্রযোজনায় তৈরি ছবি ‘লাপাতা লেডিজ’। এবার সেই ছবিরই অভিনেতা বিস্ফোরক অভিযোগ তুললেন। সিনেমার কাজ শেষ হওয়ার পরই ভোলবদল! পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে এমনই অভিযোগ তুললেন, ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেতা সতেন্দ্র সোনি। কান্নায় ভেঙে পড়লেন তিনি (Satendra Soni)।
আমির খানের প্রযোজনায় এই ছবিতে স্বল্প সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা সতেন্দ্র সোনির অভিযোগ, সম্প্রতি মধ্যপ্রদেশে একটি ছবির শুটিং শেষ করেছেন। কিন্তু সেই ছবি শেষ করার পরও তাঁকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, প্রাপ্য পারিশ্রমিক চাইতে গেলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তাই তিনি মুম্বই চলে আসতে বাধ্য হয়েছেন (Satendra Soni)।
ভিডিয়োতে সতেন্দ্র জানান, ছবিতে কাজের জন্য তাঁকে অগ্রিম ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। বাকি পারিশ্রমিক শুটিং চলাকালীন দেওয়ার কথা ছিল। কিন্তু টানা আট দিন কাজ করার পরও কোনও টাকা না পেয়ে তিনি পারিশ্রমিকের কথা তুলতেই পরিস্থিতি বদলে যায়।
অভিনেতার অভিযোগ, পরিচালক পুষ্পেন্দ্র সিংহ তাঁকে হোটেল ছেড়ে চলে যেতে বলেন এবং হুমকি দেন, ১০ মিনিটের মধ্যে হোটেল না ছাড়লে এখানেই তাঁকে দেখে নেওয়া হবে। নাহলে প্রাণে মেরে ফেলা হবে।
অভিনেতা আরও বলেন, পরিচালক পুষ্পেন্দ্র সিংহের স্ত্রী তথা ছবির নায়িকা প্রগতি চৌহানও তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আতঙ্কিত হয়ে তিনি হোটেল ছেড়ে বেরিয়ে আসেন। তাঁর সঙ্গে অভিনেতা শ্রীধর দুবে ও পঙ্কজ শর্মাও ছিলেন।
ভিডিয়োতে তিনি বলেন, “আমরা নিরাপদে মুম্বই পৌঁছেছি। এই পুরো ঘটনাটি আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছিল। জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। তবে মৈহার পুলিশ, আশুতোষ রানা এবং আরও অনেকের সাহায্যে আমরা নিরাপদে ফিরতে পেরেছি।”
আরও পড়ুন :- বাংলা ছবিতে ফের অনুপম খের, ২৬ বছর পর, প্রযোজনার পাশাপাশি অ্যাক্টিং স্কুলের পরিকল্পনা











1 thought on “পারিশ্রমিক চাইলে মারধর, ‘লাপাতা লেডিজ’-এর পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেতার”