সম্প্রতি ভারত সফরে এসেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও গায়ক টাইরিজ গিবসন (Tyrese Gibson)। আর এবারের সফরে এসে মুদ্ধ তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভারত সফরকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন তিনি। তাঁর কথায়, এটি শুধু একটি বিদেশ সফর নয়, বরং আত্মিক শান্তি, ধ্যান এবং নিজের ভিতরকে নতুন করে আবিষ্কারের এক গভীর যাত্রা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতে তিনি পর্যটক হিসেবে আসেননি, এসেছেন একজন ‘তীর্থযাত্রী’ হিসেবে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে টাইরিজ (Tyrese Gibson) জানান, বহুদিন ধরেই তিনি মেডিটেশন শিখতে চেয়েছিলেন। তাঁর বিশ্বাস, ধ্যানের মাধ্যমে মনের অস্থিরতা ও উদ্বেগকে নিয়ন্ত্রণ করে প্রকৃত মানসিক, শারীরিক এবং আত্মিক শান্তির পথে এগোনো সম্ভব। তাঁর মতে, এই অনুসন্ধান সামান্য কয়েকদিনের অভিজ্ঞতা নয়, বরং সারাজীবনের সাধনা। মুম্বই সফরের সময় তিনি একটি মন্দিরেও যান। সেখানে শিবলিঙ্গে দুধ নিবেদন এবং আরতি করার ভিডিয়োও একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেতা।
নিজের পোস্টে টাইরিজ (Tyrese Gibson) ভারতের ইতিহাসেরও উল্লেখ করেন। তিনি লেখেন ১৯৫৯ সালে মার্টিন লুথার কিং জুনিয়র ভারতে এসেছিলেন পর্যটক হিসেবে নয়, একজন তীর্থযাত্রী হিসেবে। তিনি এসেছিলেন মহাত্মা গান্ধীর জীবন ও অহিংসার দর্শনকে কাছ থেকে জানার জন্য। টাইরিজ লেখেন, পরে মার্টিন লুথার কিং বলেছিলেন, যিশু তাঁকে ভালোবাসার আদর্শ দেখিয়েছিলেন, আর গান্ধী তাঁকে সেই আদর্শ বাস্তবে প্রয়োগের পথ শিখিয়েছিলেন। টাইরিজের মতে, সেই সফর ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিল।
ভারত সফরের আতিথেয়তার জন্য তিনি ‘AMA’-র প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান। এছাড়াও অভিনেতা তাঁর বন্ধু ও মেন্টর প্রবাভ শর্মাকেও ধন্যবাদ জানিয়েছেন। পোস্টের শেষে টাইরিজ (Tyrese Gibson) ইঙ্গিত দেন, এই ভারত সফর তাঁর আরও বড় ব্যক্তিগত ও সৃজনশীল যাত্রার অংশ। তিনি জানান, প্রার্থনার মাধ্যমে এমন এক উদ্দেশ্যের দিকে এগোচ্ছেন, যা ভবিষ্যতে সমাজে ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পরিবর্তন আনতে পারে।
পারিশ্রমিক চাইলে মারধর, ‘লাপাতা লেডিজ’-এর পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেতার
পেশাগত জীবনেও আপাতত খুব ব্যস্ত অভিনেতা। কিছুদিনের মধ্যেই তিনি আবারও ‘রোমান পিয়ার্স’ চরিত্রে ফিরবেন ‘Fast X: Part 2’ (Fast Forever)-এ, যা ‘Fast & Furious’ সিরিজের মূল কাহিনির শেষ অধ্যায়। এছাড়া তাঁর হাতে রয়েছে ‘Don’t Open the Door’, ‘Kill Code, Straight Shot’, ‘Vampires of the Velvet Lounge’ এবং ‘Holiguards Saga – The Portal of Force’ ছবির কাজ।
পাশাপাশি কিংবদন্তি আরঅ্যান্ডবি শিল্পী ‘Teddy Pendergrass’-এর বায়োপিকে প্রযোজক ও অভিনেতা দুই ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। এছাড়া তিনি মাইক লি-এর সঙ্গে যৌথভাবে ‘Desert Eagle’ নামে একটি নতুন অ্যাকশন ছবিও তৈরি করছেন।











1 thought on “‘পর্যটক’ নয়, ‘তীর্থযাত্রী’ হয়ে ভারতে Fast & Furious খ্যাত তারকা, দীর্ঘ পোস্টে ভাগ করে নিলেন অভিজ্ঞতা”