রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সজল ঘোষের বড় পদক্ষেপ, ৫০ বছর পর খুলল বরানগর জুটমিল

Published on: August 25, 2026
Barnagar Jute Mill
---Advertisement---

বিজেপি সরকার এলে রাজ্যে শিল্পের হাল ফিরবে, এমন প্রতিশ্রুতি তারা ভোটের আগেই দিয়েছিল। এবার রাজ্যে পালাবদলের পর একের পর এক বন্ধ জুটমিল খোলার উদ্যোগ নিল প্রশাসন। সেই তালিকায় যুক্ত হলো বরানগরের দীর্ঘদিনের বন্ধ জুটমিলও। প্রায় ৫০ বছর বন্ধ থাকার পর নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ফের খুলেছে এই কারখানা। ইতিমধ্যেই সেখানে কাজ শুরু হয়েছে। যদিও এখনও পুরোপুরি উৎপাদন চালু হয়নি, ধীরে ধীরে প্রস্তুতির কাজ এগোচ্ছে। মিল খোলায় খুশি কর্মীরা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুটশিল্পে ফের কর্মসংস্থানের আশা দেখছেন শিল্পাঞ্চলের শ্রমিকেরা।

Barnagar Jute Mill: ৫০ বছর পর খুলল জুটমিল, ভিডিয়ো বার্তা সজলের

দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের দিকে জোর দিয়েছে নতুন সরকার। তারই অংশ হিসেবে বন্ধ জুটমিলগুলি ফের চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষও নিজের এলাকায় সেই উদ্যোগে সক্রিয় হয়েছেন। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে সামনে এসেছে। সেখানে তিনি জানিয়েছেন, প্রায় ৫০ বছর ধরে বন্ধ থাকা বরানগরের জুটমিলটি নতুন সরকার আসার পর ফের খোলা হয়েছে। প্রায় এক মাস আগে মিল খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত পুরোপুরি উৎপাদন শুরু না হলেও কারখানা সচল করার প্রস্তুতি চলছে।

সজল ঘোষের দাবি, দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত মিলটি খোলা সম্ভব হয়েছে। তাঁর কথায়, এই উদ্যোগের পিছনে একাধিক নেতা ও মন্ত্রীর ভূমিকা রয়েছে। দীর্ঘ ৫০ বছর বন্ধ থাকার কারণে কারখানাটি কার্যত পরিত্যক্ত অবস্থায় চলে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর অভিযোগ, এর জন্য তৃণমূল ও সিপিএম বিগত দুই সরকারেরই দায় রয়েছে। তবে এবার এই কারখানাকে কাজে লাগিয়ে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। কর্মীদের উদ্দেশে তিনি ভরসা রাখার বার্তাও দিয়েছেন।

‘মমতাদির কথা বলার পরেই ঘুম ভাঙল?’ পার্ক স্ট্রিট ইস্যুতে শুভেন্দুকে তীব্র আক্রমণ কুণালের

একের পর এক জুটমিল খোলার উদ্যোগ

উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে থেকেই বন্ধ জুটমিলগুলি পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। রাজ্যের ১৮টি বন্ধ জুটমিল পুনরায় চালুর লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক জায়গায় প্রক্রিয়া শুরু হয়েছে। চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল এবং শ্রীরামপুরের হেস্টিংস জুট মিলের দরজা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নৈহাটি ও কাঁকিনাড়ার জুটমিলও খোলা হয়েছে বলে জানা গিয়েছে। (Barnagar Jute Mill)

ফলে একের পর এক বন্ধ জুটমিল ফের চালু হওয়ায় শিল্পাঞ্চলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের একাংশের মুখে ফিরছে স্বস্তির হাসি। বরানগরের জুটমিল খোলার ঘটনাকেও সেই বৃহত্তর উদ্যোগেরই অংশ হিসেবে দেখছেন শিল্পাঞ্চলের মানুষ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment