রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ধনীদের সন্তান হলে সম্পদ বাড়বে, গরিবের ক্ষেত্রে দারিদ্র’, বেলাগাম মন্তব্যে বিপাকে অশনীর গ্রোভারের স্ত্রী

Ashneer Grover's Wife
---Advertisement---

একটি জনপ্রিয় রিয়ালিটি শো ‘লক আপ ২’। এই শো ঘিরে দর্শকদের মনে উন্মাদনার শেষ নেই। এই শো-তে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন ফারাহ খান ও রীতেশ দেশমুখ, এবং বিচারক বা ‘জাজমেন্ট ডে’ হোস্টের দায়িত্ব পালন করছেন কঙ্গনা রানাওয়াত। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, ব্যবসায়ী অশনি গ্রোভারের স্ত্রী মাধুরী জৈন গ্রোভার। সম্প্রতি এই শো-তে এলিমিনেশন থেকে বাঁচতে নিজের জীবনের একটি ব্যক্তিগত সত্য প্রকাশ করে দেন। সেই সত্য প্রকাশের পর তিনি এলিমিনেশন থেকে বাঁচলেও সেই সময় তাঁর করা কিছু বেফাঁস মন্তব্যের জেরে ক্ষুব্ধ হন দর্শকরা। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন মাধুরী (Ashneer Grover’s Wife)।

কী বলেছিলেন মাধুরী?
এলিমিনেশন থেকে বাঁচতে মাধুরী নিজের জীবনের একটি বিষয় তুলে ধরেন। তাঁর দুটো সন্তান থাকার পরও তিনি তৃতীয় সন্তান চেয়েছিলেন। তিনি জানান, তৃতীয় সন্তান নেওয়ার ইচ্ছে তিনি তাঁর ছেলের কাছ থেকেই পেয়েছিলেন। সে বারবার চাইতো তাঁর একটা খেলার সঙ্গী হোক। কিন্তু পরিবারের আপত্তিতে তিনি তখন তৃতীয় সন্তানের পরিকল্পনা থেকে সরে আসেন। তার বেশকিছু বছর পর পরিবার তৃতীয় সন্তান নেওয়ার জন্য সম্মতি জানালেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। মাধুরীর এই বক্তব্য পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তারপরেই এই নিয়েই এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। আর সেই মন্তব্যেই মাধুরীর উপর বিরক্ত দর্শকেরা (Ashneer Grover’s Wife)।

মাধুরী (Ashneer Grover’s Wife) বলেন, তৃতীয় সন্তান আপনাকে তরুণ করে রাখে। আপনি যদি শাহরুখ খান অথবা অন্য কোনও ধনী ব্যক্তিদের দিকে তাকান তাহলে সকলেরই তৃতীয় সন্তান রয়েছে। এই আমরা দুই এবং আমাদের দুই, এটা সবার জন্য প্রযোজ্য নয়। যত ধনী লোকের সন্তান হবে তত সম্পদ বাড়বে, কিন্তু গরিবের যখন সন্তান হবে তখন দারিদ্র্য বাড়বে।’

আর মাধুরীর এই মন্তব্যের পরই সমাজমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। ভিডিয়োর কমেন্টে একজন লিখেছেন, ‘আপনার লজ্জা হওয়া উচিৎ। আপনার এই মন্তব্য এটাই বোঝায় যে শুধুমাত্র সন্তান জন্মদানের অধিকার রয়েছে ধনীদের, গরিবদের কোনও অধিকার নেই। ধনীদের দ্বারা শোষণ কোনও সমস্যা নয়, সমস্যা শুধু গরিবদের অস্তিত্ব নিয়ে।’

২০২৩ সালে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল বিশিষ্ট ব্যবসায়ী তথা ‘ভারত পে’ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার ও তাঁর স্ত্রী মাধুরী জৈনের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ৮১ কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। এই আর্থিক তছরূপের পর বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল এই দম্পতির। সেই ঘটনার পর এবার ফের শিরোনামে এলেন ব্যবসায়িক এই দম্পতি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment