রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কেমন হলো দেবের ‘দাদাগিরি’? সৌরভকে কি মিস করলেন দর্শকেরা?

Dadagiri Dev
---Advertisement---

সৌরভ নয় এই প্রথম ‘দাদাগিরি’র সঞ্চালক হলেন দেব। বাংলা ছবির সুপারস্টার হলেও এর আগে এত বড় কোনও রিয়্যালিটি শো তে সঞ্চালনা করতে দেখা যায়নি দেবকে। প্রথমবার এত বড় মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলানো তো আর মুখের কথা নয়। তাই দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে সে নিয়ে আলোচনা আগেই শুরু হয়ে গিয়েছিল। প্রথম পর্বের পর নেটিজেনদের বক্তব্য থেকে কিছুটা আশ্বাস মিলল। (Dadagiri Dev)

বাংলায় যে সমস্ত রিয়্যালিটি শো গুলি হয়ে থাকে তার মধ্যে অন্যতম জনপ্রিয় কুইজভিত্তিক শো ‘দাদাগিরি’। দীর্ঘদিন ধরেই ‘দাদাগিরি’ র সঞ্চালনা করে আসছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ‘দাদা’ বলতে তো এককথায় তাঁর নামই মাথায় আসে। তাঁর নামেতেই শো এর নামকরণ। কাজেই হঠাৎ সৌরভ সরে যাওয়াতে প্রশ্ন উঠেছিল তাহলে এবার তাঁর জায়গা কে নেবেন? প্রোমোতে দেবকে দেখে অনেকেই আশ্চর্য হয়েছিলেন। দেব কি সৌরভের জায়গা নিতে পারবেন? প্রশ্ন উঠছিল। তবে ৬ জুলাই রবিবার প্রথম পর্ব টেলিকাস্টের পর থেকেই দেবের প্রশংসাই করতে দেখা যাচ্ছে নেটিজেনদের।

প্রথমদিকে অনেকেই দেবের সঞ্চালনা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও প্রথম পর্বের পর বেশিরভাগ দর্শক এবং নেটিজেনরাই তাঁর প্রশংসা করছেন। অনেকের মতেই দেন তাঁর মতো করে ভালোই চেষ্টা করেছে। সৌরভের অনুকরণ না করে নিজস্বতা বজায় রেখেছে, আর এটাই দর্শকদের ভালো লাগছে। তা ছাড়া দর্শকদের মন কী করে জিততে হয় তা তো সুপারস্টার দেবকে আর শিখিয়ে দিতে হয় না। (Dadagiri Dev)

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দর্শকদের কমেন্ট এবং মন্তব্য থেকেই দেবের সঞ্চালনায় যে তারা খুশি সে কথা স্পষ্ট। তবে দেবের সঞ্চালনায় আসা নিয়ে আরও একটি বড় সমস্যা ছিল তাঁর বাংলা উচ্চারণ। এর আগেও একাধিকবার উচ্চারণের জন্য তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে কোনও সময়ই দেব সেটিকে এড়িয়ে না গিয়ে নিজের ত্রুটি মেনে নিয়ে সেটিকে শুধরে নেওয়ার চেষ্টা করেছেন। এবারও সেই উচ্চারণের ত্রুটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে দেখা গেল তাঁকে।

‘বিচ্ছেদ নিয়ে নাটক বন্ধ করুন’- প্রিন্স-যুবিকাকে তোপ রাখি সাওয়ান্তের

এবাবের ‘দাদাগিরি সিজন ১১’ এর নতুন সংযোজন এআই। একটি নতুন অ্যানিমেটেড এআই চরিত্রের মাধ্যমে সঞ্চালক দেবের কাজ খানিকটা সহজ করেছে চ্যানেল। এর আগে যেকোনও প্রশ্নের উত্তরের পর সেই সংক্রান্ত কিছু না জানা তথ্য বা ইতিহাস বলে শোনাতেন স্বয়ং সৌরভ। তবে দেবের ক্ষেত্রে সেই চাপ নেই। তাঁর হয়ে কাজটি এআই করে দিচ্ছে। এই নতুন পরিবেশনার ধরন দেখেও বেশ খুশি দর্শকেরা। অনেকেই একে অভিনব উদ্যোগ বলে তারিফ করছেন।

সব মিলিয়ে দেবের দাদাগিরি দর্শকদের আশাহত করেনি, এমনটাই জানাচ্ছেন নেটিজেনরা। আগামীপর্ব গুলিতেও দেব যে স্বমহিমায় সুন্দর করে এই শো এগিয়ে নিয়ে যাবে এমনটাই আশা দর্শকদের। (Dadagiri Dev)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “কেমন হলো দেবের ‘দাদাগিরি’? সৌরভকে কি মিস করলেন দর্শকেরা?”

Leave a Comment