আধ্যাত্মিক গুরু নীম করোলি বাবার জীবন ও দর্শনকে কেন্দ্র করে নির্মিত ভক্তিমূলক সিনেমা ‘হনুমান অংশ’। যা ইতিমধ্যেই ভারতের বক্স অফিসে জায়গা করে নিয়েছে। ছবিটিতে প্রধান চরিত্র নীম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য (Hanuman Ansh)। তবে আপনি কি জানেন, ‘হনুমান’-এর চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা শোভিনব সত্য ৫ ঘণ্টা অডিশন দিয়েছিলেন?
Hanuman Ansh: কেন ৫ ঘণ্টা অডিশন দিয়েছিলেন?
আসলে শোভিনব সত্য এই ছবির কোনও অভিনেতা ছিলেন না। তিনি সেটে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পর্দার পেছনে কাজ করছিলেন। সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য যে অভিনেতাকে বাছা হয়েছিল তিনি শুটিং শুরুর ঠিক আগের মুহুর্তে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিচালক বিশাল চতুর্বেদী শুটিং পিছিয়ে না দিয়ে বিকল্প অভিনেতা খুঁজতে শুরু করেন। তিনি হঠাৎ শোভিনবকে এই চরিত্রটির জন্য বাছেন। এরপর টানা ৫ ঘণ্টা শোভিনবর একটি স্ক্রিন টেস্ট নেওয়া হয় এবং পরিচালক তাঁকে এই চরিত্রের জন্য যথাযথ মনে করেন (Hanuman Ansh)।
পর্দার পেছনে একজন সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে রাতারাতি এই ছবির মূল চরিত্রে চলে আসেন শোভিনব। যা তার কেরিয়ার জগতের মোড় ঘুরিয়ে দেয়। দর্শকরাও তাঁর সঙ্গে নীম করোলি বাবার চেহারার অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন এবং তাঁর অভিনয়ের প্রশংসা করছেন।
এই সিনেমাটি মূলত বিংশ শতাব্দীর প্রথম দিকের ভারতের আধ্যাত্মিক কেন্দ্রে নির্মিত। মাত্র ১৩ বছর বয়সি লক্ষ্মণ দাসের নীম করোলি বাবা হয়ে ওঠার যাত্রাকেই তাঁর গল্পে ধরে রেখেছেন। তাঁর গৃহত্যাগ শুধুমাত্র সন্ন্যাস গ্রহণের পথ ছিল না। হনুমানের মাধ্যমে শ্রীরামের সঙ্গে মিলনের এক গভীর আধ্যাত্মিক অনুসন্ধানও বটে। মাত্র দু’কোটি টাকা ব্যয়ে এই সিনেমাটি বক্স অফিসে ২০০০ শতাংশ লাভ করেছে। যা ধুরন্ধর-২ কেও পিছনে ফেলে দিয়েছে।













1 thought on “চরিত্রের জন্য ৫ ঘণ্টার অডিশন, নীম করোলি বাবার চরিত্রে শোভিনবের লড়াই জানেন?”