---Advertisement---

Ranveer Singh: ধর্মীয় অনুভূতিতে আঘাত, রণবীর সিংয়ের বিরুদ্ধে FIR

January 28, 2026 8:49 PM
Ranveer Singh
---Advertisement---

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় এফআইআর দায়ের হয়েছে (Ranveer Singh)। কর্নাটকের চাভুন্ডি দৈবা ও দাইভা প্রথাকে অপমান করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগকারী বেঙ্গালুরুর বাসিন্দা আইনজীবী প্রশান্ত মেথাল (৪৬)। এফআইআর অনুযায়ী, গত ২৮ নভেম্বর ২০২৫-এ গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রণবীর সিং মঞ্চে পারফর্ম করেন। সেখানে তিনি দাইভা প্রথার সঙ্গে যুক্ত পঞ্জুরলি ও গুলিগা দৈবার অভিব্যক্তি ব্যঙ্গাত্মক ও অবমাননাকর ভঙ্গিতে অনুকরণ করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, অভিনেতা চাভুন্ডি দৈবাকে ‘নারী প্রেত’ বলে উল্লেখ করেন।

অ্যানিম্যালের সিক্যুয়েল আসছে? এ বার কি আরও নৃসংশ? মুখ খুললেন রণবীর

অভিযোগে বলা হয়েছে, চাভুন্ডি দৈবা কর্নাটকের উপকূল অঞ্চলে পূজিত এক দেবী, যিনি নারীত্বের ঐশ্বরিক শক্তির প্রতীক। তাঁকে ‘প্রেত’ হিসেবে উপস্থাপন করা ধর্মীয় বিশ্বাসের গুরুতর বিকৃতি এবং ভক্তদের মানসিক আঘাতের কারণ হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগকারী জানান, ২ ডিসেম্বর ২০২৫-এ বেঙ্গালুরুর কর্নাটক স্টেট বিলিয়ার্ডস অ্যাসোসিয়েশনে ইনস্টাগ্রাম স্ক্রল করার সময় ‘Brief Chaat’ নামের একটি অ্যাকাউন্টে ভিডিওটি তাঁর নজরে আসে।

মেথালের দাবি, ওই কর্মকাণ্ড ছিল ইচ্ছাকৃত ও বিদ্বেষপ্রসূত, যার উদ্দেশ্য সমাজে ঘৃণা ও বৈরিতা উসকে দেওয়া। ২৭ ডিসেম্বর ২০২৫-এ তিনি বেঙ্গালুরুতে অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ২৩ জানুয়ারি ২০২৬-এ হাই গ্রাউন্ডস থানাকে এফআইআর নথিভুক্ত করতে বলা হয়। মামলাটি বর্তমানে প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতে পাঠানো হয়েছে এবং আগামী ৮ এপ্রিল শুনানির দিন ধার্য রয়েছে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment