রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের বড়পর্দায় ‘লগান’, ২৫ বছর পূর্তিতে বিশেষ ট্রেলার প্রকাশ, নস্ট্যালজিয়ায় ভাসছেন দর্শকরা

---Advertisement---

বলিউডের ইতিহাসে অন্যতম সফল এবং স্মরণীয় ছবি ‘লগান’ ফের ফিরতে চলেছে বড়পর্দায়। ছবির মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আমির খান প্রোডাক্টশন ঘোষণা করেছে, আগামী ১২, ১৩ এবং ১৪ জুন দেশজুড়ে নির্বাচিত প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাবে আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই কালজয়ী ছবি। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে ছবির বিশেষ রি-রিলিজ ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে নস্ট্যালজিয়ার আবহ তৈরি করেছে। (Aamir Khan’s Lagaan)

২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল ‘লগান’। ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই পিরিয়ড স্পোর্টস ড্রামায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। ছবির কাহিনিতে দেখা যায়, খরা ও অতিরিক্ত করের চাপে জর্জরিত এক গ্রামের বাসিন্দারা ব্রিটিশ সেনা আধিকারিকদের চ্যালেঞ্জ গ্রহণ করে ক্রিকেট ম্যাচে অংশ নেয়। খেলাটির সঙ্গে পরিচিত না হলেও নিজেদের অধিকার ও সম্মানের লড়াইয়ে তারা নাম লেখায় এক ঐতিহাসিক মোকাবিলায়।(Aamir Khan’s Lagaan)

শুধু বক্স অফিসেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক সাফল্য পেয়েছিল ‘লগান’। ৭৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনয়ন পেয়েছিল এই সিনেমা। পাশাপাশি ৪৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘বেস্ট পপুলার ফিল্ম’ সহ মোট আটটি পুরস্কার জিতে নেয় ছবিটি। (Aamir Khan’s Lagaan)

আমির খানের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন গ্রেসি সিং, র‍্যাচেল শেলি, পল ব্ল্যাকথর্ন, সুহাসিনী মুলে, কুলভূষণ খারবন্দা এবং রাজেন্দ্র গুপ্ত। অন্যদিকে এ আর রহমানের সুরে ‘ঘনন ঘনন’, ‘মিতওয়া’, ‘রাধা কৈসে না জলে’ এবং ‘ও রে ছোরি’র মতো গান আজও দর্শকদের মনে সমানভাবে জনপ্রিয়।

২৫ বছর পর ফের বড়পর্দায় ‘লগান’-এর প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। নির্মাতাদের আশা, নতুন প্রজন্মের দর্শকদের পাশাপাশি পুরনো অনুরাগীরাও আবার একবার উপভোগ করবেন ভারতীয় সিনেমার এই ঐতিহাসিক অধ্যায়। (Aamir Khan’s Lagaan)

৬১ বছর বয়সে তৃতীয়বার, কবে বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ফের বড়পর্দায় ‘লগান’, ২৫ বছর পূর্তিতে বিশেষ ট্রেলার প্রকাশ, নস্ট্যালজিয়ায় ভাসছেন দর্শকরা”

Leave a Comment