মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি, বলিউডের তারকাদের সঙ্গে বন্ধুত্ব আর দীর্ঘ অপেক্ষার গল্প— সব মিলিয়ে সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় গায়ক মিকা সিং। কারণ তাঁর ‘৯৯তম বাড়ি’। প্রায় ৫০ কোটি টাকা মূল্যের এই বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী ও ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে মিকাকে মজার ছলে সাবধানও করেছিলেন শাহরুখ নিজেই। (Mika Singh)
এক PinkVilla র সাক্ষাৎকারে মিকা জানান, এতগুলো সম্পত্তির মালিক হওয়ার পরিকল্পনা তাঁর কোনওদিন ছিল না। ছোটবেলায় আর্থিক লড়াইয়ের মধ্যে বড় হয়েছেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে ৭৫ টাকা পারিশ্রমিকে কাজ শুরু করেন। পরে জাগরণ অনুষ্ঠানে গান গাওয়া, মঞ্চে পারফর্ম করা এবং ধীরে ধীরে বলিউডে পরিচিতি— এই পথ ধরেই তাঁর সাফল্য আসে। বর্তমানে তাঁর একাধিক সম্পত্তি থাকলেও এই বাড়িটিকে তিনি বিশেষভাবে দেখেন। (Mika Singh)
মিকা জানান, বহু বছর আগে মুম্বইয়ের একটি আবাসনে তিনি এই সম্পত্তি কেনেন। কিন্তু নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত কয়েক বছর পরে তিনি বাড়ির মালিকানা পান। তখনই সিদ্ধান্ত নেন, এই বাড়ির ইন্টিরিয়র এমন কাউকে দিয়ে করাবেন যিনি সম্পূর্ণ নতুন ভাবনা আনতে পারবেন। (Mika Singh)
এরপর শাহরুখ খানের কাছে অনুরোধ করেন গৌরী খানের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। সেই সময় শাহরুখ নাকি হাসতে হাসতেই বলেন, “ও খুব খরচ করাবে, সাবধানে থেকো।” মিকার দাবি, বন্ধু হিসেবে মজা করেই তাঁকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন শাহরুখ। পরে অবশ্য গৌরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। (Mika Singh)
গৌরী রাজি হলেও একটি স্পষ্ট শর্ত দেন— বাড়ির নকশা বা সাজসজ্জা নিয়ে কোনও প্রশ্ন করা যাবে না। মিকা সেই শর্ত মেনে নেন। শুধু তাই নয়, প্রায় দু’বছর ধরে কাজ চলাকালীন তিনি বাড়ি দেখতে পর্যন্ত যাননি। তাঁর কথায়, “বিশ্বাস না থাকলে এমন কাজ সম্ভব নয়।”
সবচেয়ে মজার বিষয়, মিকার আগের সব বাড়িতেই ছিল বাদামি ও বেইজ রঙের আধিপত্য। কিন্তু গৌরী সেই পরিচিত ধারা ভেঙে বাড়ির মাঝখানে সবুজ রঙের সোফা বসান। প্রথমে অবাক হলেও পরে সেই বদলই তাঁর সবচেয়ে পছন্দের হয়ে ওঠে। বর্তমানে পাঁচ বেডরুমের এই বিলাসবহুল বাড়িকে তিনি নিজের জীবনের অন্যতম বড় অর্জন বলে মনে করেন। (Mika Singh)
আরও পড়ুন :-৪০ বছর পর ফের একসঙ্গে রজনীকান্ত-হৃতিক, ‘জেলার ২’ নিয়ে নতুন চমক












