প্রয়াত মালয়লম চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা তথা পরিচালক সেলিম কুমার। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার রাতে কোচির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। কিছুদিন আগেই তাঁর লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। তবে এদিন রাতেই তাঁর মৃত্যু হয়। (Salim Kumar passed away)
সেলিম কুমার মালয়লম সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন। তিনি মূলত কমেডি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পাশপাশি অন্যান্য চরিত্রেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। চলচ্চিত্র জগতে আসার আগে থিয়েটার এবং মিমিক্রির সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯৭ সালে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। ২০১০ সালে ‘আদামিন্তে মাকান আবু’ ছবিতে তাঁর ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে। সেই বছরই ছবিটি রাজ্য চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল। সেলিম কুমার পরিচালিত ছবি ‘কারুথা জুঠান’ ২০১৭ সালে শ্রেষ্ঠ গল্পের জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি ‘আচানুরঙ্গথা ভিদু’ (২০০৫) ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কেরালা রাজ্য টেলিভিশন পুরস্কার (২০১৩) জিতেছেন।
ভেন্টিলেশনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম কুমার, উদ্বেগে অনুরাগীরা
সেলিম কুমারের অসাধারণ অভিনয় তাঁকে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছিল। কয়েক দশকের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে তিনি মালয়ালম সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ অভিনেতার পরিবার, অনুরাগী এবং সতীর্থরা। সকাল থেকেই সমাজ মাধ্যমে একের পর এক শোকবার্তা আসছে। শোকপ্রকাশ করেছেন মালয়লম চলচ্চিত্র জগতের বহু তারকাও। এক্স হ্যান্ডলে অভিনেতা মামুথী আবেগঘন বার্তায় দীর্ঘদিনের সহকর্মী তথা বন্ধুকে স্মরণ করেছেন। কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীসানও এক্স হ্যান্ডলে শোকবার্তা শেয়ার করেছেন। (Salim Kumar passed away)
সেলিম কুমারের প্রয়াণে শুধু মালয়লম চলচ্চিত্র জগতই নয়, ভারতীয় সিনেমাও হারাল এক বহুমুখী প্রতিভাকে। তাঁর অভিনয় করা চরিত্রগুলো দীর্ঘদিন দর্শকদের মনে অমলিন হয়ে থাকবে।
ചിരിക്കുകയും ചിരിപ്പിക്കുകയും ചിന്തിക്കുകയും ചിന്തിപ്പിക്കുകയും
— Mammootty (@mammukka) June 6, 2026
ഇടയ്ക്ക് കരയുകയും കരയിപ്പിക്കുകയും ചെയ്ത സലീം
നി ഇപ്പോൾ കരയിപ്പിക്കുക മാത്രമാണ്………..
തീരാത്ത സങ്കടം ആയി സഹോദരാ നിന്റെ വിയോഗം… pic.twitter.com/954P7IBhcw











