---Advertisement---
lifezone nursing home

ভেন্টিলেশনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম কুমার, উদ্বেগে অনুরাগীরা

June 6, 2026 8:03 PM
Salim Kumar
---Advertisement---

হাসপতালে ভর্তি মালয়লম চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সেলিম কুমার (Salim Kumar)। শনিবার সকালে তাঁকে কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন অভিনেতা।

মালয়লম চলচ্চিত্র জগতের অন্যতম কমেডিয়ান, অভিনেতা তথা পরিচালক হলেন সেলিম কুমার (Salim Kumar)। কয়েক বছর আগে অভিনেতার লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তারপর মোটামুটি ভালোই ছিলেন তিনি। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেলিম কুমারের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

চলচ্চিত্র জগতে আসার আগে তিনি থিয়েটার এবং মিমিক্রির সঙ্গে যুক্ত ছিলেন সেলিম কুমার (Salim Kumar)। ১৯৯৭ সালে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। মালয়লম সিনেমায় তিনি একদিকে যেমন অসংখ্য জনপ্রিয় কৌতুক চরিত্রে অভিনয় করেছেন, তেমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

২০১০ সালে ‘আদামিন্তে মাকান আবু’ ছবিতে তাঁর ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সেই বছরই ছবিটি রাজ্য চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল। সেলিম কুমার পরিচালিত ছবি ‘কারুথা জুঠান’ ২০১৭ সালে শ্রেষ্ঠ গল্পের জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি ‘আচানুরঙ্গথা ভিদু’ (২০০৫) ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কেরালা রাজ্য টেলিভিশন পুরস্কার (২০১৩) জিতেছেন।

বরুণের প্রাণপণ চেষ্টার পরেও হোঁচট ডেভিড ধাওয়ানের কমেডি ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’

সম্প্রতি অনুষ্ঠিত কেরল বিধানসভা নির্বাচনের সময় সেলিম কুমার (Salim Kumar) প্রকাশ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-কেও সমর্থন করেছিলেন। সে সময় একাধিকবার ইউডিএফ নেতাদের সঙ্গে তাঁকে দেখাও যায়।

মালায়ালাম চলচ্চিত্র জগতের এই বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “ভেন্টিলেশনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম কুমার, উদ্বেগে অনুরাগীরা”

Leave a Comment