---Advertisement---

Mister Beast-Virat Kohli collab: ফের গ্র্যান্ড কোল্যাব? মিস্টার বিস্টের আহ্বানে সাড়া দেবেন বিরাট কোহলি?

January 7, 2026 4:23 PM
---Advertisement---

বিনোদন ও ক্রীড়াজগতের দুই ভিন্ন মেরুর দুই মহাতারকার নাম একসঙ্গে উঠে এলেই কৌতূহল তৈরি হওয়াই স্বাভাবিক। সম্প্রতি ঠিক তেমনই আলোচনার কেন্দ্রে এসেছেন বিশ্বের জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) ও ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন- এই দুই তারকার সাক্ষাৎ কি হবে?

ঘটনার সূত্রপাত মিস্টার বিস্টের এক সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। একটি সাক্ষাৎকারে তিনি সরাসরি বিরাট কোহলিকে উদ্দেশ্য করে বলেন, ”Hey Virat Kohli, I am trying to film with you” অর্থাৎ কোহলির সঙ্গে তিনি একটি ভিডিয়ো শুট করতে চান। এই সরাসরি ও অনানুষ্ঠানিক আহ্বান মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিশ্বের কোটি কোটি সাবস্ক্রাইবারের মালিক মিস্টার বিস্টের মুখে কোহলির নাম শুনে ভারতীয় অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এর আগেও মিস্টার বিস্ট (Mr Beast) একাধিকবার ভারতীয় দর্শকদের প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়েছেন। ভারতকে তিনি তাঁর অন্যতম বড় দর্শকভিত্তিক দেশ হিসেবে উল্লেখ করেছেন। সেই প্রেক্ষাপটে বিরাট কোহলির মতো বিশ্বব্যাপী জনপ্রিয় এক আইকনের সঙ্গে তাঁর কোল্যাব হলে তা ডিজিটাল দুনিয়ায় এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে বলে মত অনেকের। একদিকে ইউটিউবের রাজা, অন্যদিকে ক্রিকেটের কিং- এই যুগলবন্দি হলে বিশ্বজুড়ে দর্শকসংখ্যার নতুন রেকর্ড তৈরি হতে পারে।

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিরাট কোহলি প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। মাঠের বাইরে বিরাট বিজ্ঞাপন ছাড়া আর কোনও ইভেন্টে এখন খুব একটা অংশগ্রহণ করেন না। ফলে তাঁর এই নীরবতাই এখন জল্পনার মূল কেন্দ্রবিন্দু।

সব মিলিয়ে, মিস্টার বিস্ট ও বিরাট কোহলিকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা আপাতত জল্পনার স্তরেই রয়েছে। তবে বাস্তবায়ন হোক বা না হোক, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে আজকের দুনিয়ায় একটি সোশ্যাল মিডিয়া পোস্টই কীভাবে বিশ্বজোড়া আলোচনার জন্ম দিতে পারে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment