---Advertisement---
lifezone nursing home

Punjabi Wedding Viral Video: বধূবরণ নাকি টাকার বৃষ্টি? সমাজ মাধ্যমের ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

February 19, 2026 4:20 PM
Punjabi Wedding Viral Video
---Advertisement---

অনেকেই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেন। সেখানে লক্ষ লক্ষ টাকা খরচও করেন। আর বিয়ে যদি হয় পঞ্জাববাসীদের, তাহলে তো অনুষ্ঠান হতেই হয় চোখ ধাঁধানো। বিয়েতে নবদম্পতির ওপর টাকার বৃষ্টি করা নতুন কোনও ঘটনা নয়। স্যোশাল মিডিয়ার সুবাদে এরকম অনেক ভিডিওই দেখা যায়। তবে সেই টাকার পরিমাণ ঠিক কত হলে টা যথার্থ হয়?

সম্প্রতি এমনই একটি পাঞ্জাবী পরিবারের বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নববধূর সামনে দু’টি বড় ব্যাগ। বরমশাই ওই ব্যাগ থেকে নোট বার করে ছড়িয়ে দিচ্ছেন। কেউ মাটিতে পড়ে থাকা নোট কুড়িয়ে নিচ্ছে, কেউ আবার হাসিমুখে টাকা ছড়ানোর দৃশ্য দেখছে। ভিডিয়োতে দাবি করা হয়েছে সব মিলিয়ে নাকি প্রায় ৮.৫ কোটি টাকা ছড়ানো হয়েছে। এই দেখে মাথায় হাত নেটিজেনদের। ভিডিয়োতে এমন দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেছেন,‘দেশে গরীব মানুষের অভাব নেই, আর এখানে এভাবে টাকা ওড়ানো হচ্ছে। কেউ আবার বলছে ‘এটা কি বাস্তব? নাকি কোনও সিনেমার দৃশ্য?’ আবার কেউ ব্যাঙ্গ করে লিখছেন ‘নিশ্চই গাছ থেকে টাকা ঝড়েছে!’ সব মিলিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই সমাজ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এই ভিডিও।Punjabi Wedding Viral Video

সমালোচনার ঝড় উঠতেই পাত্রের পরিবারের দাবি, টাকা ওড়ানো ভিডিয়ো সত্য হলেও যে বিপুল পরিমাণ টাকার কথা বলা হচ্ছে তা ভুল। পাত্রের ভাই বলেছেন, “টাকা ছড়ানোর অনুষ্ঠানটি সত্য, কিন্তু কোটি কোটি টাকা নয়।” তিনি জানিয়েছেন, নববধূকে আশীর্বাদ করতে টাকা ছোড়া হয়েছিল, কিন্তু ওই ভিডিয়োতে যেটুকু ছিল তা মাত্র কয়েক লাখ টাকা। ঘটনাস্থলে থাকা অনুষ্ঠানের আয়োজক এবং ডিজেও জানিয়েছে,সেখানে ভারতীয় নোটের পাশাপাশি কিছু বিদেশি মুদ্রাও ছিল। তবে সব মিলিয়ে যত টাকা ওড়ানো হয়েছে, তা মোটামুটি ৩–৪ লক্ষ টাকার মতো হবে,কোটি কোটি নয়।

তবে টাকার অঙ্ক যতই হোক এই ভিডিয়োকে অনেকেই ইতিবাচকভাবেই নিয়েছেন। এই টাকা ওড়ানোকে পাঞ্জাবী পরিবারের বিয়ের সংস্কৃতির অংশ হিসেবেই দেখছেন। আবার অনেকে প্রচুর টাকা খরচের উদ্দেশ্যহীন প্রদর্শনীও বলছেন।Punjabi Wedding Viral Video


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment