রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sonal Chauhan: প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের কাতর আবেদন সোনাল চৌহানের, কী এমন হলো বলি অভিনেত্রীর ?

Published on: March 2, 2026
Sonal Chauhan
---Advertisement---

মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতীয়দের উপরেও। তেলের দাম বাড়ার আশঙ্কার পাশাপাশি বিভিন্ন দেশে আটকে রয়েছেন বহু ভারতীয়। সেই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান (Sonal Chauhan)। তিনি নিজেই তাঁর দুবাইতে আটকে থাকার খবর জানিয়েছেন।

অভিনেত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের পরিস্থিতির কথা জানান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য প্রার্থনা করেছেন। সোনাল লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি, এই সঙ্কটপূর্ণ পরিস্থিতিতে আমি দুবাইতে আটকে আছি। সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ভারতে ফেরার কোনও স্পষ্ট উপায় নেই।”

উল্লেখ্য, বলিউডের অনেক তারকারই দুবাইয়ে যাতায়াত রয়েছে। কারও সেখানে বাড়ি বা সম্পত্তিও আছে। তবে সম্প্রতি সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে। বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। এর জেরেই দুবাইয়ে আটকে পড়েছেন সোনাল।

মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু সোনালের। এরপর ২০০৫ সালে মিস ইন্ডিয়া হন। তার পর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ছবিতে তিনি বিশেষ পরিচিতি পান। ওই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন ইমরান হাশমি। ছবির সাফল্যের পর থেকেই ‘জান্নাত গার্ল’ নামে পরিচিত হন সোনাল। অভিনয়ের পাশাপাশি সোনাল (Sonal Chauhan) গায়িকাও। ‘আদা’ ছবিতে তিনি গান গেয়েছেন। শুধু বলিউড নয়, দক্ষিণী চলচ্চিত্রেও সমান জনপ্রিয়। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘আদিপুরুষ’ ছবিতে। এছাড়া তিনি ‘দ্যা গোস্ট’ ছবিতেও কাজ করেছেন।

বলিউড অভিনেত্রী সোনালের পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার পি ভি সিন্ধুও আটকে রয়েছেন দুবাইতে। অন্যদিকে অভিনেত্রী এষা গুপ্তার আবু ধাবিতে আটকে থাকার খবর সামনে এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই অস্থির অবস্থা কবে শান্ত হবে তারই অপেক্ষা করছে গোটা বিশ্ব।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment