---Advertisement---
lifezone nursing home

Sonam Kapoor: দ্বিতীয় পুত্রের নাম প্রকাশ্যে আনলেন সোনম-আনন্দ, জানেন নামের অর্থ?

May 10, 2026 3:35 PM
---Advertisement---

সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। এ বার সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা দ্বিতীয় সন্তানের নাম সামনে আনলেন। নাম দিলেন ‘রুদ্রলোক’। পুরো নাম রুদ্রলোক কাপুর আহুজা। এই শব্দের অর্থ ভগবান শিবের অধিষ্ঠান বা শিবের ঐশ্বরিক জগৎ। বৈদিক ঐতিহ্য অনুসারে রুদ্র (রুদ্র) শব্দটি ‘রুদ’ ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ ‘গর্জন করা’। তিনি সর্বশক্তিমানেরও শক্তিমান, দুঃখের মূল উৎপাটনকারী, ঝড়ের নিয়ন্ত্রক, শ্বাস-প্রশ্বাস, আরোগ্য ও নবজীবনের প্রতীক। তিনি বায়ু বা প্রাণশক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত, যে প্রাণ সকল জীবের মধ্যে প্রবাহিত হয়। (Sonam Kapoor)

শনিবার ইনস্টাগ্রামে এক নোট শেয়ার করে সোনম জানিয়েছেন, “দৈবী শক্তির আশীর্বাদে আমাদের জীবন আবারও রূপান্তরিত হয়েছে। একাদশীর পবিত্র দিনে, বিষ্ণুর কৃপায় জন্ম নেওয়া আমাদের দ্বিতীয় পুত্র যেন একটি চিহ্ন, কর্মিক সমন্বয় এবং তাঁর দাদার সঙ্গে দৈবী জোড়। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা রুদ্রলোক কাপুর আহুজাকে স্বাগত জানাই।” (Sonam Kapoor)

নামের অর্থ ব্যাখ্যা করে সোনম লিখেছেন, “বৈদিক গ্রন্থে রুদ্র সর্বশ্রেষ্ঠ শক্তির প্রতীক। তিনি দুঃখের উৎস থেকে মুক্তি দেন, ঝড়ের দেবতা, শ্বাস, চিকিৎসা ও পুনর্জন্মের শক্তি। তিনি বায়ুর সঙ্গে গভীরভাবে যুক্ত, যা সকল প্রাণীর মধ্যে প্রাণশক্তি হিসেবে বয়ে চলে। আমাদের প্রথম সন্তান বিষ্ণুর নামে নামাঙ্কিত, যিনি জীবনের পালনকর্তা। শ্বাস ও শক্তি, পালন ও রূপান্তর — একে অপরকে শক্তিশালী করে। নামের মর্যাদা অনুসারে রুদ্র যেন নির্ভীক, করুণাময়, গভীর সচেতন এবং শক্তি ও আলোর প্রতীক হয়ে বেড়ে ওঠে।” (Sonam Kapoor)

সোনম ও আনন্দের প্রথম সন্তান বায়ু কাপুর আহুজা জন্মগ্রহণ করেছিল ২০২২ সালে। নবজাতক রুদ্রলোকের জন্ম হয়েছে চলতি বছরের ২৯ মার্চ একাদশী তিথিতে। পরিবারের এই আনন্দময় মুহূর্তে সোনম, আনন্দ, বায়ু ও রুদ্রলোক সকলের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টটি শেয়ার হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভরে উঠেছে সোনমের ইনস্টাগ্রাম। অভিনেত্রী পরিণীতি চোপড়া সরাসরি “কনগ্র্যাচুলেশনস” লিখে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডের প্রোডিউসার করণ জোহর লিখেছেন “লাভ দ্য নেম”। এছাড়াও বলিউডের আরও অনেক তারকা এবং ফ্যান রাও এই আনন্দময় খবরে শামিল হয়ে পরিবারকে শুভকামনা জানিয়েছেন।

হলিউডে দিশা পাটানি, প্রকাশ্যে ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর ট্রেলার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Sonam Kapoor: দ্বিতীয় পুত্রের নাম প্রকাশ্যে আনলেন সোনম-আনন্দ, জানেন নামের অর্থ?”

Leave a Comment