---Advertisement---
lifezone nursing home

Srk Mannat: “এভাবেই আমার বন্দুক কাজ করে” বলেই ট্রিগার টানেন নিরাপত্তারক্ষী, জানেন কিং খানের বাড়ির সামনে কী ঘটেছিল?

March 11, 2026 4:13 PM
SRK Mannat
---Advertisement---

প্রায় দুই দশক আগে বলিউডের কিং খানের বাড়ির সামনে ঘটেছিল এক চাঞ্চল্যকর ঘটনা। নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীর মধ্যে তর্কাতর্কি থেকে শেষ পর্যন্ত গুলিচালনার ঘটনা ঘটে, যা মুহূর্তে এক মর্মান্তিক পরিণতি ডেকে আনে। জানেন ঠিক কী ঘটেছিল সেই রাতে?

ঘটনাটি ঘটে ২০০৬ সালের ১৪ অগস্ট রাত ১২টা ২০ মিনিট নাগাদ। সেই সময়ে শাহরুখ খান তাঁর মুম্বইয়ের বাড়ি ‘মন্নত’-এর ভিতরেই ছিলেন কিন্তু বাইরে যে কী ভয়ঙ্কর ঘটনা ঘটছে তা তিনি জানতেই পারেননি। সেই রাতে বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থার দুই কর্মী। কর্মীদের মধ্যে ছিলেন যশেন্দ্র চৌহান এবং চন্দ্রপ্রতাপ সিং। চন্দ্রপ্রতাপ সিং এবং আরেকজন গার্ড বাড়ির পেছনের দিকে টহল দিচ্ছিলেন, আর যশেন্দ্র চৌহান ছিলেন ডিউটিতে থাকা একমাত্র সশস্ত্র রক্ষী। Srk Mannat

তদন্তে জানা যায়, ডিউটির সময় যশেন্দ্র চৌহান নাকি একটু ঘুমিয়ে পড়েছিলেন। তা দেখে চন্দ্রপ্রতাপ সিং তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করেন। তিনি বলেন, ‘১৫০০০ টাকা বেতন পেয়েও ডিউটির সময় ঘুমিয়ে পড়েছেন।’ শুধু তাই নয়, চৌহানের বন্দুক নিয়েও কটাক্ষ করেন এবং বলেন, এই পুরোনো বন্দুক আদৌ কাজ করে কি না। এই কথাতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন যশেন্দ্র চৌহান। রাগের মাথায় তিনি নিজের রিভলভারটি চন্দ্রপ্রতাপ সিংয়ের বুকে ঠেকিয়ে বলেন, “এভাবেই আমার বন্দুক কাজ করে।” তারপরই তিনি গুলি চালান।

গুলিতে গুরুতরভাবে আহত হন চন্দ্রপ্রতাপ সিং। সঙ্গে সঙ্গে অন্য এক গার্ড দ্রুত বাকিদের খবর দিলে সঙ্গে সঙ্গেই চন্দ্রপ্রতাপ সিং কে মুম্বইয়ের ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গুলির ঘটনার পর যশেন্দ্র চৌহান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি নিজের বাড়িতে ফিরে গেলে পুলিশ তাঁকে সেখান থেকেই গ্রেফতার করে।

আদালতে এই মামলার শুনানির সময় অভিযুক্ত পক্ষ দাবি করেছিল যে তিনি রাগের মাথায় গুলি চালিয়েছিলেন, তাই তাঁকে খুন নয়, অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে বিচার করা উচিত। অন্যদিকে বিরোধী পক্ষের উকিল একাধিক সাক্ষীর বক্তব্য তুলে ধরে প্রমাণ করেন যে এটি পরিকল্পিত খুনের ঘটনা ছিল। Srk Mannat

শেষ পর্যন্ত আদালত যশেন্দ্র চৌহানকে দোষী সাব্যস্ত করে এবং তাঁকে খুনের অপরাধে দণ্ডিত করা হয়। এই ঘটনাটি সে সময় মুম্বই জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, কারণ বলিউডের অন্যতম বড় তারকার বাড়ির সামনে এমন ঘটনা খুবই বিরল। তাই আজও এই ঘটনাটি বলিউডের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর ঘটনার তালিকায় রয়েছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment