রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Astrology Tips: এই তিন রাশির জাতক-জাতিকারা থাকেন একদম পরিষ্কার-টিপটপ, আপনিও কি এদের দলে?

Published on: April 8, 2026
Astrology Tips
---Advertisement---

ঘরদোর অগোছালো থাকলে অনেকেরই দমবন্ধ লাগে। আবার কেউ কেউ আছেন যারা অগোছালো, এলোমেলো হয়ে থাকতেই ভালোবাসেন। তারা অজুহাতও দেন যে গুছিয়ে রাখলে বা পরিষ্কার পরিপাটি হয়ে থাকলে তাদের অসুবিধা হয়, তারা ওই অগোছালো জীবনেই অভ্যস্ত। কিন্তু জানেন কি, এই স্বভাব বা আচরণের নেপথ্যে বড় ভূমিকা আছে জ্যোতিষশাস্ত্রের?

অনেকেই জন্ম থেকেই অত্যন্ত পরিপাটি এবং সুশৃঙ্খল হন। তাঁদের পড়ার টেবিল থেকে শুরু করে ঘরের আলমারি, বিছানার চাদর থেকে শুরু করে খাবারের প্লেট সব কিছুই থাকে একেবারে পরিষ্কার। জ্যোতিষ মতে, ১২টি রাশির মধ্যে এমন ৩টি রাশি রয়েছে, যারা এই শৃঙ্খলতা বজায় রাখার ক্ষেত্রে সবাইকে টেক্কা দিতে পারে। জানেন কি কোন তিন রাশি? দেখে নিন, আপনার রাশি এই তালিকায় রয়েছে কি না। (Astrology Tips)

West Bengal Election: নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরলেন CEO, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সাসপেনশনের দাবি তৃণমূলের

১. কন্যা রাশি: পরিপাটি থাকার তালিকায় প্রথমেই যাঁদের নাম আসে, তারা হলেন কন্যা রাশির জাতক-জাতিকারা। জ্যোতিষশাস্ত্রে এদের ‘পারফেকশনিস্ট’ বলা হয়। এরা শুধু কাজই করেন না, বরং সেই কাজ যাতে একেবারে নিখুঁত এবং নির্ভুল হয় সেদিকে কড়া নজর রাখেন। ঘরদোর পরিষ্কার রাখা থেকে শুরু করে দৈনন্দিন কাজের তালিকা বা ‘টু-ডু লিস্ট’ তৈরি করা এদের কাছে সবটাই শিল্পের মতো। অগোছালো পরিবেশ দেখলে এরা রীতিমতো অস্বস্তিতে ভোগেন। তাই সব সময় সবকিছু পরিকল্পনা মাফিক গুছিয়ে রাখতেই এরা অভ্যস্ত।

২. মকর রাশি: এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মকর রাশি। এই রাশির মানুষরা অত্যন্ত বাস্তববাদী এবং দায়িত্বশীল প্রকৃতির হয়ে থাকেন। এদের কাছে জীবনের মূল মন্ত্রই হল নিয়ম মেনে চলা। অফিস হোক বা বাড়ি, মকর রাশির জাতকরা কোনও কাজই পরের দিনের জন্য ফেলে রাখেন না। নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় রাখা এবং সময়ের গুরুত্ব বোঝা এদের সহজাত বৈশিষ্ট্য। এই শৃঙ্খলাপরায়ণ মানসিকতার কারণেই এরা ব্যক্তিগত এবং কর্মজীবনে খুব দ্রুত সাফল্য পান। (Astrology Tips)

৩. তুলা রাশি: সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা তুলা রাশির মানুষের প্রিয় নেশা। এরা শুধু ঘরই গোছান না, বরং ঘরকে কীভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায়, সেই দিকেও খেয়াল রাখেন। তুলা রাশির জাতকদের মধ্যে নান্দনিকতাবোধ কাজ করে। এদের কাজের জায়গা বা বাসস্থান দেখলে বোঝা যায়, কতটা পরিকল্পিতভাবে ভারসাম্য বজায় রেখে এরা জীবন কাটান। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আভিজাত্যের মিশেলে এদের জীবনযাত্রা অন্যদের থেকে একেবারে আলাদা হয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment