---Advertisement---
lifezone nursing home

AAP MLA: পাঞ্জাবে ভাঙছে AAP? রাঘব চাড্ডার সঙ্গে যোগাযোগ একাধিক বিধায়কের

April 27, 2026 6:28 PM
AAP MLA
---Advertisement---

নতুন করে বড়সড় রাজনৈতিক সংকটের মুখে আম আদমি পার্টি (AAP)। দলের প্রাক্তন সাংসদ রাঘব চাড্ডাকে ঘিরে জল্পনা তীব্র হওয়ার পর এবার ভাঙনের আশঙ্কায় নড়েচড়ে বসেছে আপ নেতৃত্ব। (AAP MLA) দলীয় সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাঞ্জাবের ৯২ জন বিধায়কের মধ্যে অন্তত ৬৩ জনের সঙ্গে যোগাযোগ রয়েছে রাঘব চাড্ডা ও সন্দীপ পাঠকের। এই পরিস্থিতিতে ক্ষয়রোধে সরাসরি দায়িত্ব দেওয়া হয়েছে মনীশ সিসোদিয়া ও সঞ্জয় সিংকে।

সূত্রের খবর, গুজরাট সফর মাঝপথে ছেড়ে শনিবার দিল্লিতে ফিরে আসেন মনীশ সিসোদিয়া। ফিরে তিনি আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মূলত দলীয় ভাঙন ঠেকানো এবং সাংগঠনিক পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

দলের তরফে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলেও খবর। দিল্লির পরিস্থিতি সামলানোর দায়িত্ব পেয়েছেন সঞ্জয় সিং, আর পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে সিসোদিয়াকে। পাশাপাশি সমস্ত বিধায়ক ও সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও সন্দেহজনক ফোন এলে তা রেকর্ড করে দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে।(AAP MLA)

TMC vs BJP: স্ট্রংরুমের বাইরে ‘অবৈধ জমায়েত’, তৃণমূলকে নিশানা বিজেপির: AAP MLA: পাঞ্জাবে ভাঙছে AAP? রাঘব চাড্ডার সঙ্গে যোগাযোগ একাধিক বিধায়কের

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভার উপনেতার পদ থেকে সরানোর পর রাঘব চাড্ডা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “ভবিষ্যতে বড় কিছু হতে চলেছে।”প্রথমদিকে দল সেই মন্তব্যকে গুরুত্ব না দিলেও, পরে পরিস্থিতি বদলাতে শুরু করে। চাড্ডা দাবি করেন, এখনও বহু আপ বিধায়কের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।

এরপর থেকেই দলের অন্দরে উদ্বেগ বাড়ে। বিশেষ করে পাঞ্জাবে অসন্তোষ দীর্ঘদিনের বলে দাবি রাজনৈতিক মহলের। অনেক বিধায়ক মন্ত্রিত্ব না পাওয়া বা সাংগঠনিক গুরুত্ব না মেলার কারণে ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। কংগ্রেস বা শিরোমণি আকালি দল থেকে আপে যোগ দেওয়া কিছু নেতাকেও তালিকায় রাখা হয়েছে।

(AAP MLA) এদিকে প্রাক্তন হরিয়ানা নেতা নবীন জয়হিন্দ দাবি করেছেন, আগামী দিনে প্রায় ২৮ জন পাঞ্জাব বিধায়ক দল ছাড়তে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঞ্জাব সংগঠনে রাঘব চাড্ডা ও সন্দীপ পাঠকের এখনও যথেষ্ট প্রভাব রয়েছে। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে বিধায়কদের সঙ্গে সরাসরি যোগাযোগ সব ক্ষেত্রেই চাড্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে আপ নেতৃত্ব। রবিবার সঞ্জয় সিং স্পষ্ট বলেন, “পাঞ্জাবের কোনও বিধায়ক রাঘব চাড্ডা বা অন্য কারও সঙ্গে যোগাযোগ রাখছেন না। এগুলো সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তি।” তিনি বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগও তোলেন। তাঁর দাবি, পাঞ্জাব জুড়ে রাঘব চাড্ডা ও বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং সাধারণ মানুষ ‘বিশ্বাসঘাতকতা’ মেনে নিচ্ছেন না।(AAP MLA)

India New Zealand: দাম কমবে জিনিসের? নিউ জিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত: AAP MLA: পাঞ্জাবে ভাঙছে AAP? রাঘব চাড্ডার সঙ্গে যোগাযোগ একাধিক বিধায়কের

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment