রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Arvind Kejriwal: ‘ম্যায় কট্টর ইমানদার,’ অঝোরে কান্না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Published on: February 27, 2026
---Advertisement---

কেঁদে ফেললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজিওয়ালকে বেকসুর খালাস করেছে দিল্লির আদালত। ওই রায় শুনেই কেঁদে ফেললেন। এই মামলা থেকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। দুই শীর্ষ নেতৃত্বের পাশাপাশি আম আদমি পার্টির আরও ২১ জন নেতাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, সিবিআইয়ের দেওয়া চার্জশিটে অনেক ত্রুটি রয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে কেজরিওয়ালদের মুক্তি দেওয়া হচ্ছে। আবগারি মামলায় কেজরিওয়াল এবং মনীশ দীর্ঘ দিন জেলে ছিলেন।
আদালত জানিয়েছে, মামলাটি বিচারপর্বে যাওয়ার জন্য ন্যূনতম মানদণ্ড পূরণ করতে ব্যর্থ। তাঁদের এই মামলা থেকে রেহাই দিল দিল্লির কোর্ট। এই দুই নেতার বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা হয়েছিল, সেগুলি খারিজ করে দিয়েছে আদালত। ফলত স্বস্তিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী। (Arvind Kejriwal)


শুক্রবার আদালত মন্তব্য করে, ‘গুরুতর অভিযোগ অবশ্যই বস্তুগত প্রমাণ দ্বারা সমর্থিত হতে হবে। ষড়যন্ত্রের ভূমিকায় যে আরোপ করা হয়েছে, তা নথিপত্রে টেকসই নয়।’ এছাড়া আদালত বলে, ‘উচ্চপদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রামাণ্য না হয় তাহলে জনআস্থা ক্ষুন্ন হয়।’ আদালতের আরও পর্যবেক্ষণ, আবগারি নীতির পিছনে কোনও সামগ্রিক ষড়যন্ত্র বা অপরাধমূলক অভিপ্রায়ের প্রমাণ পাওয়া যায়নি। (Arvind Kejriwal)


এরপরই আবেগপ্রবণ হয়ে পড়েন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংবাদমাধ্যের ক্যামেরার সামনে ভেঙে পড়েন তিনি। বলেন, ‘ম্যায় কট্টর ইমানদার।’ কেজরিওয়ালের কথায়,বললেন, ‘সত্যের জয় হয়েছে।’ ‘কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি কেবল সততাই অর্জন করেছি।’ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতার জন্য সরকার ফেলে দেওয়ার চেষ্টা না করে জনগণের সেবা করে ক্ষমতায় থাকা উচিত। আদালতের রায় আমার নির্দোষ সত্তার প্রমাণ।’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি একের পর এক দোষ চাপাচ্ছিল, আদালত সব খারিজ করে দিয়েছে। সমস্ত অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে। দেশের বিচারব্যবস্থার উপর আমার ভরসা ছিল। যে বিচারক আমাদের ন্যায়বিচার দিলেন, তাঁকে ধন্যবাদ।’’ (Arvind Kejriwal)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment