রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অসমে বন্যায় বিপর্যস্ত রেললাইন, কোটি টাকার অনুদান আদানি-কার্তিকের

Published on: August 1, 2026
Assam Floods
---Advertisement---

[ছবি:এক্স]

(Assam Floods) অসমের ভয়াবহ বন্যা শুধু মানুষের জীবন-জীবিকাই নয়, রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকেও কার্যত বিপর্যস্ত করে দিয়েছে। শিবসাগর, চরাইদেও ও জোরহাট জেলায় রেললাইন ভেসে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এরই মধ্যে দুর্গতদের পাশে দাঁড়াতে একদিকে যেমন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন শিল্পপতি গৌতম আদানি, তেমনই ১ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

Assam Floods: বন্যায় ভেসে গিয়েছে রেললাইন, ব্যাহত ট্রেন চলাচল

গত ১৯ জুলাই রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে দিখৌ ও দিরাকা নদীর জলে হঠাৎ শিবসাগর ও চরাইদেও জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভয়াবহ স্রোতে প্রায় ৮০০ মিটার রেললাইন ভেসে যায়। ফলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের টিনসুকিয়া ডিভিশনের অধীনে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রায় দুই সপ্তাহ পরও যুদ্ধকালীন তৎপরতায় রেলকর্মী ও ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে সিমলুগুড়ি জংশন ও লাখওয়া স্টেশনের মাঝের অংশে দ্রুত সংস্কার চলছে। রেলের দাবি, সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হতে আরও প্রায় তিন সপ্তাহ লাগবে। এই দুর্যোগে লনপুরিয়া, ভটোরবাড়ি, দারিকিয়াল, গোমোঠা ও অভয়পুরিয়া-সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ₹১১ কোটি দিলেন গৌতম আদানি

(Assam Floods) বন্যা মোকাবিলায় অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে এই সাহায্যের কথা জানিয়ে তাঁকে ধন্যবাদ জানান। তিনি জানান, আর্থিক অনুদানের পাশাপাশি দুর্গত হাজার হাজার পরিবারের জন্য অতিরিক্ত ত্রাণ সামগ্রীও পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে আদানি গোষ্ঠী। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ত্রাণ তহবিলে প্রাপ্ত প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে।

Assam Floods: দুর্গতদের পাশে কার্তিক আরিয়ান

অসমের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। মুখ্যমন্ত্রী তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, কঠিন সময়ে এই সাহায্য বহু মানুষের উপকারে আসবে। এর আগে সলমন খানের সংস্থা ‘বিয়িং হিউম্যান’ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, শুকনো খাদ্য, বিশুদ্ধ জল পরিশোধনের ট্যাবলেট, মশার ধূপ, স্যানিটারি প্যাড ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী, (Assam Floods) অসমের ভয়াবহ বন্যায় ইতিমধ্যেই ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬টি জেলার সাড়ে ৪ লক্ষেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জঙ্গিদের নিশানায় ভিনরাজ্যের শ্রমিক, কুলগামে নিহত ২; ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা ওমরের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “অসমে বন্যায় বিপর্যস্ত রেললাইন, কোটি টাকার অনুদান আদানি-কার্তিকের”

Leave a Comment