রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

খুনের ঘটনার পুনর্নির্মাণে গিয়ে অভিযুক্তকে লাঠিপেটা পুলিশের, ভাবনগরে চাঞ্চল্য

Published on: September 6, 2026
---Advertisement---

গুজরাটের ভাবনগরে খুনের ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। নীলামবাগ থানার পুলিশ ২০ বছরের ফয়জল ওরফে খাটকি লাখানিকে সেই বাসস্ট্যান্ডে নিয়ে যায়, যেখানে তাঁর লিভ-ইন সঙ্গী কাজলবেন বারাইয়ার উপর হামলা হয়েছিল। সেখানেই পুলিশকর্মীদের হাতে মার খেতে দেখা যায় অভিযুক্তকে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সামনে এসেছে। (Gujrat News)

বাসস্ট্যান্ডে হামলার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে ফয়জলের সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন। ৩ সেপ্টেম্বর দুপুরে ভাবনগর বাসস্ট্যান্ডে কাজলবেনের সঙ্গে ফয়জলের বচসা হয়। কাজলবেনের বয়স ৪০ বছর। ঘটনার সময় কাজলবেনের বন্ধু রবি গোহিলও সেখানে ছিলেন। ফয়জলের সন্দেহ ছিল, রবির সঙ্গে কাজলবেনের সম্পর্ক রয়েছে। যদিও রবি পুলিশকে জানান, মূল বিবাদ ছিল মদ্যপান নিয়ে।

বচসা দ্রুত হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, ফয়জল কাজলবেনকে মাটিতে ফেলে দেন। এরপর তাঁকে ঘুষি ও লাথি মারতে থাকেন। মাথা-সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান কাজলবেন। তাঁকে বাঁচাতে গিয়ে রবিও আক্রান্ত হন। (Gujrat News)

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাসস্ট্যান্ডের CCTVতে গোটা ঘটনার ছবি ধরা পড়ে। কয়েক মিনিট ধরে হামলা চলার সময় আশপাশে বহু মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত কাজলবেনকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। (Gujrat News) কাজলবেনের মায়ের অভিযোগের ভিত্তিতে ফয়জলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। তাঁর আগেও ডাকাতি ও মারধরের মতো অপরাধে মামলা ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঘটনার তদন্তে নীলামবাগ থানার পুলিশ ফয়জলকে বাসস্ট্যান্ডে নিয়ে যায়। CCTV দেখে কীভাবে হামলা হয়েছিল, তা পুনরায় দেখানো হয়। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই অভিযুক্তকে পুলিশকর্মীরা লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। নীলামবাগ থানার ইনস্পেক্টর ডি পি উনাদকড়ও মারধরে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। (Gujrat News)

প্রকাশ্যে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন CCTV ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, চিকিৎসার নথি ও ময়নাতদন্তের রিপোর্ট-সহ অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন :- রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় শাস্তি? স্বামীর হাতে খুন স্ত্রী


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment