রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে খুন ২১ বছর বয়সি মডেল, অভিযুক্ত জিম ট্রেনার ইমরান

Published on: August 27, 2026
---Advertisement---

দিল্লির তিলক নগরে বাড়ির ভিতরেই ছুরি মেরে খুন করা হলো ২১ বছরের এক তরুণীকে। মৃতার নাম মুসকান। তিনি পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন। এই ঘটনায় তাঁর জিম ট্রেনার ইমরানের দিকে সরাসরি সন্দেহের আঙুল উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। (Delhi News)

একাই ছিলেন বাড়িতে

বুধবার পশ্চিম দিল্লির তিলক নগরের একটি বহুতলের দোতলায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন মুসকান। আচমকাই তাঁর চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। ছুটে এসে তাঁরা দেখেন, ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তরুণী।

প্রতিবেশীরাই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মুসকানের মৃত্যু হয়।

জিম ট্রেনারের দিকেই সন্দেহ

পুলিশের দাবি, মুসকানকে ছুরি দিয়ে আক্রমণ করে ইমরান পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তাকে খুঁজছে পুলিশ। অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) অভিষেক গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে। পাশাপাশি এলাকার CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। (Delhi News)

মুসকানের বন্ধু আমান জানিয়েছেন, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবচেয়ে ছোট। ঘটনার সময় তাঁর দিদি চণ্ডীগড়ে ছিলেন। তিনিই ফোন করে আমানকে দ্রুত মুসকানের বাড়িতে যেতে বলেন।

আগে থেকেই ছিল অভিযোগ?

আমানের দাবি, মুসকানের দিদিরা তাঁকে জানিয়েছেন, ইমরান আগে থেকেই মুসকানকে বিরক্ত করত। এর আগেও এমন ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন তাঁরা। সেই কারণেই হামলার পর ইমরানের উপর সন্দেহ আরও জোরালো হয়েছে বলে জানিয়েছেন মুসকানের বন্ধু। (Delhi News)

তবে ঘটনার প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ CCTV ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছে। অভিযুক্ত ইমরানের সন্ধান পেলেই ঘটনার পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছে তদন্তকারীরা। (Delhi News)

আরও পড়ুন :- নোংরা রান্নাঘর থেকে খোলা তেল, কী ভাবে মুম্বইয়ে ‘ফুড সেফটি’ অভিযান চালাচ্ছেন তুকারাম মুন্ডে?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দিল্লিতে খুন ২১ বছর বয়সি মডেল, অভিযুক্ত জিম ট্রেনার ইমরান”

Comments are closed.