---Advertisement---
lifezone nursing home

Delhi Fire Incident: দিল্লির আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৯

May 3, 2026 12:44 PM
Delhi Fire Incident
---Advertisement---

রবিবার ভোররাতে রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। (Delhi Fire Incident) মৃতদের মধ্যে রয়েছে দেড় বছর বয়সি এক শিশু। আগুনে আহত হয়েছেন আরও দু’জন। চারতলা আবাসনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে দিল্লিতে।

দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৩টা ৪৮ মিনিট নাগাদ বিবেক বিহার থানায় প্রথম আগুন লাগার খবর আসে। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল। মোট ১২ থেকে ১৪টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামে। প্রায় দু’ঘন্টার চেষ্টার পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৮টার দিকে “স্টপ ফায়ার” ঘোষণা করা হয়।

দমকলকর্মীরা উদ্ধার অভিযানে নেমে বিভিন্ন তলা থেকে দগ্ধ অবস্থায় ৯টি মৃতদেহ উদ্ধার করেন। (Delhi Fire Incident) সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দ্বিতীয় তলায়। সেখানে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন অরবিন্দ জৈন (৬০), তাঁর স্ত্রী অনিতা জৈন (৫৮), ছেলে নিশান্ত জৈন (৩৫), পুত্রবধূ আঁচল জৈন (৩৩) এবং তাঁদের দেড় বছরের ছেলে আকাশ জৈন।

তৃতীয় তলায় আরও এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নীতিন জৈন (৫০), তাঁর স্ত্রী শৈলী জৈন (৪৮) এবং ছেলে সম্যক জৈন (২৫)। প্রথম তলায় মৃত্যু হয়েছে শিখা জৈনের (৪০)। তাঁর স্বামী নবীন জৈন গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন।

গভীর রাতে পান্ডুয়ায় বুলডোজার চালাল রেল, গৃহহীন বহু পরিবার: Delhi Fire Incident: দিল্লির আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৯

পুলিশ জানিয়েছে, ভবনের বিভিন্ন ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ার পর বহু মানুষ ভিতরে আটকে পড়েন। অন্তত ১০ থেকে ১৫ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, আগুন লাগার পর অনেকেই বারান্দা ও জানালায় দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। দমকলকর্মীরা মই ও অক্সিজেন সাপোর্ট নিয়ে উদ্ধারকাজ চালান।


(Delhi Fire Incident)ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় এক বাসিন্দার দাবি, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও পুলিশ ও দমকল এখনও সরকারি ভাবে কোনও কারণ নিশ্চিত করেনি। শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক টিম ও দিল্লি পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার রয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সাঁন্ধুও শোকপ্রকাশ করে দ্রুত চিকিৎসা ও ত্রাণের নির্দেশ দিয়েছেন।

এদিকে স্থানীয় কাউন্সিলর পঙ্কজ লুথরা জানিয়েছেন, কয়েকটি দেহ এতটাই পুড়ে গিয়েছে যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হতে পারে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দিল্লিতে। তদন্ত শুরু করেছে পুলিশ।

 আজ থেকে রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টি, গণনার দিন কেমন থাকবে আবহাওয়া?: Delhi Fire Incident: দিল্লির আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৯

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Delhi Fire Incident: দিল্লির আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৯”

Leave a Comment