রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর্থিক অনিয়মের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি ইডির

ed-raids-ex-kerala-cm-pinarayi
---Advertisement---

কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেডের (Cochin Minerals and Rutile Limited) আর্থিক লেনদেন মামলায় কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্নুরের বাড়ি এবং তিরুবনন্তপুরমের ভাড়া বাড়িতে বুধবার সকালে হাজির হয় ইডির অফিসারেরা। এই মামলায় জড়িত বিজয়নের কন্যা। শুধু বিজয়নের বাড়ি নয়, এই মামলায় কেরল জু়ড়ে আরও ন’জয়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

সূত্রের খবর, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (Cochin Minerals and Rutile Limited)-এর আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছিল। আর সেই সব অভিযোগের ভিত্তিতেই এবার এই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

বিজয়ন মুখ্যমন্ত্রী (ed-raids-ex-kerala-cm-pinarayi) থাকার সময়ে তাঁর সচিবালয়ের বেশ কয়েকজন অফিসারকে জেরা করে ইডি। বিজয়নের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছিল বিরোধী কংগ্রেস। আশ্চর্যের বিষয় হলো তখন কংগ্রেস বারে বারে দাবি করা সত্ত্বেও ইডি বা সিবিআই বিজয়ন মুখ্যমন্ত্রী থাকার সময় জিজ্ঞাসাবাদ করেনি।

টানা ১০ বছর মুখ্যমন্ত্রী থাকার পর এবার সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কেরলে সিপিএম ক্ষমতাচ্যুত হয়েছে। অল্প মার্জিনে জিতেছেন বিজয়ন। সিপিএম ইডির অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছে। দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি বলেছেন কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলিকে হেনস্থা করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের যে কৌশল নিয়েছে তার অংশ হিসেবেই বিজয়নের বাড়ি-অফিসে ইডি হানা দিয়েছে।

সিপিএম ইডির অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছে। দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি বলেছেন কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলিকে হেনস্থা করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের যে কৌশল নিয়েছে তার অংশ হিসেবেই বিজয়নের বাড়ি-অফিসে ইডি হানা দিয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment