উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বকরি ঈদের দিন ১৭ বছরের কিশোর সূর্য প্রতাপ চৌহানকে নৃশংসভাবে খুনের ঘটনা নতুন মোড় নিল। সেই হত্যাকাণ্ডের মাত্র কয়েকদিনের মধ্যেই মূল অভিযুক্ত আসাদকে শনিবার রাতে এনকাউন্টারে নিকেশ করল পুলিশ। উত্তরপ্রদেশ মডেল যেটার জন্য পরিচিত সেটাই দেখা গেল এক্ষেত্রে। (Ghaziabad Death Case)
ঘটনাটি ঘটে গাজিয়াবাদের খোদা এলাকায়। ২৮ মে বকরি ঈদের দিন আসাদ ও তার সঙ্গীরা সূর্য প্রতাপ চৌহানকে ছুরি দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সূর্যের মৃত্যু হয়। এই ঘটনায় মোট পাঁচজনের নাম উঠে আসে। পুলিশ ঘটনার পরপরই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে, কিন্তু প্রধান অভিযুক্ত আসাদ পলাতক ছিল। তার ধর পাকড়ের জন্য পুলিশ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল। (Ghaziabad Death Case)
সূর্য প্রতাপ চৌহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাজিয়াবাদ জুড়ে ব্যাপক ক্ষোভ ছড়ায়। নিহতের পরিবারের সদস্যরা এবং একাধিক হিন্দু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং এনকাউন্টারের দাবি জানায়। পুলিশ একাধিক টিম গঠন করে অবিরাম তল্লাশি অভিযান চালাতে থাকে। (Ghaziabad Death Case)
শনিবার রাতে পুলিশের অভিযানে আসাদের সন্ধান মেলে। ডেপুটি কমিশনার অফ পুলিশ ধবল জয়সওয়াল জানান, গোপন সূত্রে খবর আসে আসাদ তার সঙ্গীদের কাছ থেকে টাকা নিয়ে এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ একাধিক জায়গায় ব্যারিকেড করে তল্লাশি শুরু করে। একটি মোটরসাইকেলে আসাদকে তার এক সঙ্গীসহ আসতে দেখে পুলিশ আটকানোর চেষ্টা করলে আসাদ পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পালটা গুলি চালায়। এতে আসাদ গুরুতরভাবে আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ‘ব্রট ডেড’ ঘোষণা করেন। (Ghaziabad Death Case)
এনকাউন্টারে এক পুলিশ অফিসারও গুলিতে আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে আসাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তার সঙ্গী পালিয়ে যাওয়ায় পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
নিহত সূর্য প্রতাপ চৌহানের মা এনকাউন্টারের পর ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি শুধু একজনের এনকাউন্টার দেখলাম। আমি আসাদের ছবি দেখতে চাই। আমি তবেই শান্তি পাব। বাকিদেরও এভাবেই এনকাউন্টার হওয়া উচিত। সাতজন মিলে আমার ছেলেকে এভাবে মেরেছে। সবার বাড়িতে বুলডোজার চালানো উচিত।”
পুলিশ জানিয়েছে, মামলায় আইনি প্রক্রিয়া চলছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। (বাস চালকের উপর পর্যটকদের হামলা শিমলায়)
বাস চালকের উপর পর্যটকদের হামলা শিমলায়, গ্রেফতার হরিয়ানার চার পর্যটক












