রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Hema Malini: সেলিব্রিটি বলেই ছাড়? লাইন ভেঙে সঠান ভোটকেন্দ্রে, হেমা মালিনীকে ঘিরে বিক্ষোভ

Published on: January 15, 2026
---Advertisement---

গণতন্ত্রের উৎসবে সামিল হতে ভোটকেন্দ্রে গিয়েও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী (Hema Malini)। জনসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগম (BMC) নির্বাচনে ভোট দিতে এসে সাধারণ ভোটারদের ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, লাইনে না দাঁড়িয়ে সরাসরি ভোট দিতে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী, যা ঘিরেই শুরু হয় বচসা।

বৃহস্পতিবার সকাল থেকেই বলিউড তারকা থেকে সাধারণ মানুষ সকলেই ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছিলেন ভোটদানের জন্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন ছিল। সেই সময় হেমা মালিনী কেন্দ্রে পৌঁছন এবং নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে থেকে দ্রুত ভিতরে ঢোকার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত সাধারণ ভোটাররা। তাঁদের একাংশ প্রশ্ন তোলেন, একজন জনপ্রতিনিধি হয়েও কীভাবে তিনি নিয়ম অমান্য করতে পারেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভোটারদের ভিড় তাঁকে ঘিরে ধরে। কেউ কেউ উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। সেই সময় হেমা মালিনী বলেন, “আমি সকাল ৭টা ৪৫ মিনিট থেকেই এখানে আছি।” তবে তাঁর এই বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট হননি স্থানীয়রা। পরে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে ও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিনেত্রী ভোট দিয়ে চলে যান।

এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি সেলিব্রিটি ও সাধারণ মানুষের জন্য আলাদা নিয়ম থাকা উচিত? সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই মনে করছেন, জনপ্রতিনিধিদের উচিত সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া, যাতে গণতন্ত্রের প্রতি আস্থা আরও দৃঢ় হয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment