রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জামুইয়ের ঘটনার পর এবার সমস্তিপুর, কিশোরীকে হেনস্থার অভিযোগ বিহারে

Published on: September 24, 2026
bihar teen molestation
---Advertisement---

ফের বিহার। এবার সেই বিহারেই ফের কিশোরীকে হেনস্থার অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে। বিহারের জামুইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সমষ্টিপুরের ঘটনায় তোলপাড় সমাজমাধ্যম। ইতিমধ্যেই রাস্তায় কিশোরীকে হেনস্তার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি বুধবার বিহারের সমষ্টিপুরের কর্পূরীগ্রাম থানা এলাকার জগৎসিংহপুর গ্রামের বাঁধ বাইপাস রোডে ঘটেছে। যা জামুই থেকে মাত্র ১৩১ কিলোমিটার দূরে। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ (bihar teen molestation)।

bihar teen molestation: কী জানাল পুলিশ?

পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিয়োটি দেখার পরই তারা ওই যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী এক যুবকের সঙ্গে বাইপাস রোড দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় দুজন ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় কয়েক জন যুবক সেখানে এসে কিশোরীকে ঘিরে ফেলে। এরপর শুরু হয় তাঁদের সঙ্গে অভব্য আচরণ। কিশোরীর হাত ধরে টানাটানি করতে থাকেন ওই যুবকের দল। অভিযুক্তেরা ওই কিশোরীর নাম ও বাড়ির ঠিকানা জানতে চাইছিলেন বলেও জানা যায় (bihar teen molestation)।

bihar teen molestation: সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো

গোটা ঘটনার ভিডিয়ো করা হয়। এবার সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ছাড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ভিডিয়োটি বিহার পুলিশ প্রশাসনের নজরে আসে। সমষ্টিপুরের পুলিশ সুপার অরবিন্দ প্রতাপ সিংহ তদন্তের নির্দেশ দেন। ভিডিয়োটি তাঁদের পর্যবেক্ষণে আসার পর তাঁদের মধ্যে থেকে দুজনের পরিচয় পেয়েছে পুলিশ। ঘটনায় আর কারা যুক্ত ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দিন কয়েক আগেই বিহারের জামুইয়ে এক নাবালিকা ও তাঁর সঙ্গীকে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। এই ঘটনায় তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। এই মামলায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, মূল অভিযুক্ত নন্দন যাদবকে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাঁর পায়ে গুলি লাগে বলেও পুলিশ সূত্রে খবর। জামুইয়ের ঘটনার পর সমষ্টিপুরের এই ভিডিয়ো নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now