কূটনীতির আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে এবার (India-Japan Relations) ভারত-জাপান সম্পর্ক পেল এক আবেগঘন ও সাংস্কৃতিক মাত্রা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে এসে শুধু দ্বিপাক্ষিক বৈঠকেই অংশ নেননি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ভারতীয় সংস্কৃতির সঙ্গেও নিজেকে মেলাতে দেখা গেল তাঁকে। সেই মুহূর্তেরই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি, যা ইতিমধ্যেই কোটি কোটি মানুষের নজর কেড়েছে।
প্রধানমন্ত্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে দেখা যায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভারতের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সন্তুর বাজানোর চেষ্টা করছেন। তাঁর এই প্রয়াস দেখে পাশে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদি-সহ উপস্থিত অন্যদের। ভিডিয়োটির ক্যাপশনে মোদি লেখেন, “Prime Minister Sanae Takaichi trying her hand at Indian music!”। পোস্টটি ইতিমধ্যেই ২৩.৫ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।
তবে এই সফরের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে (India-Japan Relations) ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের যৌথ সাংবাদিক বৈঠকে। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মোদি, সানায়ে তাকাইচিকে নিজের “ছোট বোন” বলে সম্বোধন করেন। তিনি বলেন, “Excellency and my younger sister, Prime Minister Takaichi…”। মোদির এই আন্তরিক সম্বোধনের জবাবে তাকাইচিও দুই দেশের সম্পর্ককে “ভাই-বোনের সম্পর্ক” হিসেবে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।
(India-Japan Relations) ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত চলা এই সফরে সানায়ে তাকাইচি ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন। দুই দেশের নেতারা প্রতিরক্ষা, প্রযুক্তি, অর্থনীতি, অবকাঠামো, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা এবং বৈশ্বিক কৌশলগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
বিশেষজ্ঞদের মতে, মোদি ও তাকাইচির এই ব্যক্তিগত উষ্ণতা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং ভবিষ্যতের (India-Japan Relations) ভারত-জাপান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার একটি গুরুত্বপূর্ণ বার্তা। অর্থনীতি থেকে প্রযুক্তি, নিরাপত্তা থেকে সাংস্কৃতিক বিনিময়—সব ক্ষেত্রেই দুই দেশের অংশীদারিত্ব আগামী দিনে আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলছে এই সফর থেকে।
জল বিক্রি থেকে রামমন্দিরের দান গণনা, অভিযুক্তের বাড়িতে ₹২০ লক্ষ উদ্ধার! ঘনীভূত রহস্য











1 thought on “‘ছোট বোন’ সানায়ে তাকাইচির হাতে সন্তুর, করতালি মোদির; ভারত-জাপান সম্পর্কে নতুন উষ্ণতার বার্তা”