মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পাইলট। সঙ্গে সঙ্গে নেওয়া হল জরুরি সিদ্ধান্ত। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দোহা থেকে বেঙ্গালুরুর যাওয়ার পথে Indigo-র একটি বিমানকে ওমানের মাসকটে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে স্বস্তির খবর, চিকিৎসার পর এখন ভালো আছেন পাইলট।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর দোহা থেকে বেঙ্গালুরু যাচ্ছিল Indigo-র 6E 1302 বিমানটি। যাত্রাপথেই বিমানের পাইলট অসুস্থ বোধ করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিমানটি মাসকটে নিয়ে গিয়ে জরুরি অবতরণ করানো হয়। বিমান মাসকটে নামার পরই অসুস্থ পাইলটকে বিমানবন্দরে থাকা মেডিক্যাল টিম পরীক্ষা করে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা।
Indigo Flight: যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা
পাইলট অসুস্থ হয়ে পড়ায় যাত্রীদের যাতে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে না হয়, সেই ব্যবস্থা করতে শুরু করে Indigo। যাত্রীদের বেঙ্গালুরু পৌঁছে দিতে একটি বিকল্প বিমান এবং নতুন করে ক্রু সদস্যদের ব্যবস্থা করা হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, বেঙ্গালুরু থেকে একটি রিলিফ ফ্লাইট মাসকটে পাঠানো হয়েছে। সেই বিমানেই যাত্রীদের নিয়ে গন্তব্য বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবে।
এদিকে মাসকট বিমানবন্দরে অপেক্ষা করা যাত্রীদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থাও করে বিমান সংস্থা। যাত্রীদের নিয়মিত পরিস্থিতির আপডেটও দেওয়া হয়।
Lionel Messi-ই কি ফুটবলের GOAT? এক পোস্টেই গোট-বিতর্কে জবাব
এক বিবৃতিতে বিমান সংস্থা জানিয়েছে, ৩ সেপ্টেম্বর দোহা থেকে বেঙ্গালুরুগামী 6E 1302 বিমানটির এক ক্রু সদস্যের জরুরি চিকিৎসার প্রয়োজন হওয়ায় সেটিকে মাসকটে অবতরণ করা হয়। বিমান অবতরণের পর মেডিক্যাল টিম ওই ক্রু সদস্য চিকিৎসা করেন, বর্তমানে তিনি ভালো আছেন।
বিমান সংস্থার বক্তব্য, যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কারণেই পাইলট অসুস্থ বোধ করার পর কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে মাসকটে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।











1 thought on “মাঝ আকাশে অসুস্থ পাইলট, মাসকটে জরুরি অবতরণ Indigo-র বিমানের”