রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Lionel Messi-ই কি ফুটবলের GOAT? এক পোস্টেই গোট-বিতর্কে জবাব

Published on: September 3, 2026
Lionel Messi
---Advertisement---

ফুটবলের ‘GOAT’ বিতর্কে এবার যেন নিজেই শেষ কথা বলে দিলেন খোদ (Lionel Messi) লিওনেল মেসি। না, কোনও দীর্ঘ বক্তব্য নয়, বরং একেবারে বারের বিলের মতো দেখতে একটি ‘রসিদ’ পোস্ট করে আর্জেন্টাইন মহাতারকা তুলে ধরলেন জাতীয় দলের হয়ে তাঁর কীর্তির খতিয়ান। আর সেই রসিদের শেষ লাইনে লেখা— “GOAT debate settled”। মুহূর্তেই ভাইরাল পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।

রসিদে মেসির রাজত্বের হিসাব

নতুন ব্র্যান্ড ক্যাম্পেনের অংশ হিসেবে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টটিতে (Lionel Messi) মেসির আন্তর্জাতিক কেরিয়ারের গোল, অ্যাসিস্ট, খেলা মিনিট এবং বড় ট্রফিগুলিকে রসিদের ‘আইটেম’ হিসেবে সাজানো হয়েছে। সেখানে রয়েছে ২০২২ এর ফিফা বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, অলিম্পিক্সের সোনা এবং Finalissima-র মতো সাফল্য। আর্জেন্তিনার হয়ে তাঁর প্রভাব এবং অনুপ্রাণিত কোটি কোটি সমর্থকের কথাও রাখা হয়েছে এই অভিনব ‘বিলে’।

Lionel Messi: বহু যন্ত্রণার পর বিশ্বকাপ জয়

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার-সহ একাধিক হতাশার পর ২০২২ সালে কাতারে স্বপ্নপূরণ করেন মেসি। ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা। ফাইনালে মেসি করেন জোড়া গোল এবং পেনাল্টি শুটআউটেও গোল পান। ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ থাকলেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

২০১৬-র অবসর থেকে ফের ইতিহাস

২০১৬ সালে চিলির কাছে কোপা আমেরিকা ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছিলেন (Lionel Messi) মেসি। পরে ফিরে এসে ২০২১ সালে আর্জেন্টিনাকে ২৮ বছরের ট্রফিখরা কাটাতে সাহায্য করেন এবং ২০২৪-এ জেতেন পরপর দ্বিতীয় কোপা আমেরিকা।

Lionel Messi: বিশ্বকাপে গোলের রেকর্ডেও নজির

২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত ছয়টি বিশ্বকাপে মেসির সংগ্রহ ৩৪ ম্যাচে ২১ গোল। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয়; ২২ গোল নিয়ে শীর্ষে কিলিয়ান এমবাপে। ২০২৬ বিশ্বকাপে মেসি করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট, যার মধ্যে আলজেরিয়ার বিরুদ্ধে তাঁর প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকও রয়েছে। মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ভাঙার পর অবশ্য এমবাপে তাঁকে টপকে যান। বলাই বাহুল্য আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের সিদ্ধান্তের পর এই পোস্ট তাই তাঁর কিংবদন্তি কেরিয়ারের এক প্রতীকী ‘ফাইনাল বিল’ হিসেবেই দেখছেন অনেকে।

রোহিতকে নিয়ে ফের জল্পনা, ইংল্যান্ড সিরিজের পরই নাকি অবসর নিতে চেয়েছিলেন ‘হিটম্যান’


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “Lionel Messi-ই কি ফুটবলের GOAT? এক পোস্টেই গোট-বিতর্কে জবাব”

Leave a Comment