---Advertisement---
lifezone nursing home

Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১৬, আহত ২০

April 20, 2026 1:32 PM
Jammu and Kashmir
---Advertisement---

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতে দেশে বড় দুর্ঘটনা। এ বার দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় রামনগর এলাকার খাগোট অঞ্চলে। সোমবার, ২০ এপ্রিল সকালে যাত্রিবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, সেই ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল(Jammu and Kashmir)। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার ধারে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক অ্যাম্বুলেন্স, পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (GMC) উধমপুরে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

Tamil Nadu Blast: তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণ মৃত ২৩, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর: Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১৬, আহত ২০

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাটির পরপরই উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেন। তিনি জানান, দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আহতদের চিকিৎসা ও সহায়তা পৌঁছে দিতে। গুরুতর আহতদের প্রয়োজনে এয়ারলিফট করার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে,(Jammu and Kashmir) জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুলিশ, SDRF এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এখনও উদ্ধার ও ত্রাণকাজ চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment