---Advertisement---
lifezone nursing home

John Arokiasamy: TVK-র জয়ে নেপথ্য নায়ক, চিনে নিন জন আরোকিয়াসামিকে?

May 5, 2026 3:11 PM
John Arokiasamy
---Advertisement---

তামিলনাড়ুর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে বড়সড় সাফল্য পেয়েছেন বিজয় থালাপতি এবং তাঁর দল তামিলাগা ভেত্রি কাঝাঘাম (TVK)। তবে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের এই উত্থানের পিছনে শুধু জনপ্রিয়তা নয়, ছিল এক শক্তিশালী পরিকল্পিত কৌশল। আর সেই কৌশলের মূল কারিগর ছিলেন এক ব্যক্তি। তিনিই নেপথ্যের নায়ক, নাম জন আরোকিয়াসামি।

কে এই জন আরোকিয়াসামি? (John Arokiasamy)

জন আরোকিয়াসামি (John Arokiasamy) মূলত একজন রাজনৈতিক কৌশলবিদ বা স্ট্র্যাটেজিস্ট। বিজয় যখন রাজনীতিতে নামার পরিকল্পনা করছিলেন, তখন থেকেই তাঁর সঙ্গে যুক্ত ছিলেন জন। এমনকি দল গঠন থেকে শুরু করে প্রথম রাজনৈতিক সম্মেলন, সব ক্ষেত্রেই জনের পরামর্শ নিয়েছিলেন বিজয়।

বিজয় কীভাবে কথা বলবেন, কোথায় কী বলবেন, কাদের বিরুদ্ধে কীভাবে অবস্থান নেবেন এসব বিষয় খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে দিয়েছিলেন জন। তাঁর কৌশলের অন্যতম বড় দিকই ছিল দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দেওয়া। আর সেই মতোই তিনি শুরু থেকেই TVK-র ক্ষেত্রে DMK-কে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষ এবং BJP-কে আদর্শগত প্রতিপক্ষ হিসেবেই দেখেছিলেন। এর ফলে ভোটারদের কাছেও তারা যে দলকে বা প্রার্থীকে ভোট দেবে তার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে বার্তা স্পষ্ট হয়ে যায়।

Assembly Election 2026: কেউ হারালেন গদি, কেউ আবার নিজের গড় ধরে রাখলেন, একনজরে ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ‘রিপোর্ট কার্ড’

শুধু তাই নয়, জন আরোকিয়াসামি বিজয়কে (John Arokiasamy) কোন আসন থেকে লড়ানো হবে, কীভাবে প্রচার চালাতে হবে, এমনকি প্রচারের শরীরী ভাষা পর্যন্ত ঠিক করে দিতে ভূমিকা নিয়েছিলেন। এই সুসংগঠিত পরিকল্পনার ফলেই আজকের এই সাফল্য।

রাজনৈতিক কৌশলবিদ হিসেবে জনের অভিজ্ঞতাও কিছু কম নয়। এর আগে তিনি মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো রাজ্যের নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন এবং সফল হয়েছেন।

এই ঘটনা থেকেই স্পষ্ট তামিলনাডুতে TVK-র এই জয় হঠাৎ আসা কোনও সাফল্য নয়। বরং এর পিছনে ছিল দীর্ঘদিনের পরিকল্পনা, সংগঠন তৈরি এবং ভোটারদের কাছে পৌঁছনোর ধারাবাহিক প্রচেষ্টা। আর তাঁর নেপথ্যে ছিলেন “মাস্টারমাইন্ড” জন আরোকিয়াসামি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment