---Advertisement---
lifezone nursing home

Madhya Pradesh Cruise Boat Tragedy: ঝড়ের দাপটে উল্টে গেল ক্রুজ, মধ্যপ্রদেশের মৃত ৯

May 1, 2026 1:49 PM
Madhya Pradesh Cruise Boat Tragedy
---Advertisement---

মধ্যপ্রদেশের জবলপুর জেলায় বর্গি বাঁধে ভয়াবহ ক্রুজ বোট দুর্ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ৯ (Madhya Pradesh Cruise Boat Tragedy) । বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় ও প্রবল ঢেউয়ের মধ্যে ২৯ জন যাত্রী এবং ২ জন নাবিককে নিয়ে চলা একটি রিভার ক্রুজ উল্টে যায়। এখনও কয়েকজন পর্যটক নিখোঁজ রয়েছেন। সেনা, এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে।

মধ্যপ্রদেশের পর্যটনমন্ত্রী ধর্মেন্দ্র সিং লোধি শুক্রবার জানান, বৃহস্পতিবার চারটি দেহ উদ্ধার করা হলেও রাতভর অভিযানে আরও পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজদের খোঁজ চলছে। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত হবে। লাইফ জ্যাকেট নিয়ে ওঠা অভিযোগও তদন্তের আওতায় আনা হবে।”

(Madhya Pradesh Cruise Boat Tragedy) প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে থেকেই বর্গি বাঁধ এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বইছিল এরফলে জল উত্তাল হয়ে ওঠে। যাত্রীরা বারবার নৌকার চালককে তীরে ফিরে আসার অনুরোধ করেন। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই বোটটি আরও মাঝের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রবল ঢেউয়ের ধাক্কায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এক উদ্ধার হওয়া যাত্রী সংবাদমাধ্যমকে জানান, “একটি বড় ঢেউ আছড়ে পড়তেই বোটের কাচ ভেঙে যায়। আমি আহত হই। বোটকর্মীরা আমাদের লাইফ জ্যাকেট দেয়নি। আমরা নিজেরাই জোগাড় করে পরে নিই।” তাঁর স্ত্রী ও সন্তান এখনও নিখোঁজ বলে জানিয়েছেন তিনি।

(Madhya Pradesh Cruise Boat Tragedy) স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী লাইফ জ্যাকেট পরে জলে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দড়ির সাহায্যে অন্তত ১৫ থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। শুক্রবার সকাল পর্যন্ত মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

জবলপুরের কালেক্টর রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একইসঙ্গে ডুবে যাওয়া ক্রুজ বোটটিকে জল থেকে তুলতে হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা হচ্ছে। সন্ধ্যার অন্ধকার এবং প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে সমস্যা তৈরি হলেও অভিযান অব্যাহত রয়েছে। (Madhya Pradesh Cruise Boat Tragedy)

মুখ্যমন্ত্রী মোহন যাদব দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রাজ্য সরকার সম্পূর্ণভাবে রয়েছে এবং উদ্ধার ও ত্রাণকাজে কোনও খামতি রাখা হবে না।

Sourav Ganguly: আয়ারল্যান্ড সিরিজে বৈভবকে চান সৌরভ, শ্রেয়সের জাতীয় দলে ফেরার পক্ষেও দিলেন ভোট: Madhya Pradesh Cruise Boat Tragedy: ঝড়ের দাপটে উল্টে গেল ক্রুজ, মধ্যপ্রদেশের মৃত ৯

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Madhya Pradesh Cruise Boat Tragedy: ঝড়ের দাপটে উল্টে গেল ক্রুজ, মধ্যপ্রদেশের মৃত ৯”

Leave a Comment