রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মণিপুরে অবৈধ অনুপ্রবেশ নিয়ে বড় তথ্য, মায়ানমারে ফেরত ১৪,৯৯২ জন

Published on: September 7, 2026
---Advertisement---

মণিপুরের সীমান্তে নজরদারি বাড়লেও অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ কাটছে না। এখনও পর্যন্ত রাজ্যে মায়ানমারের ২৪,৪৭৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪,৯৯২ জনকে ইতিমধ্যে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সোমবার বিধানসভায় এই তথ্য জানান মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কংথৌজাম গোবিন্দাস। (Manipur Illegal Immigrants)

তিন সীমান্ত জেলায় অনুপ্রবেশ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত কয়েক বছরে মায়ানমারের অশান্তি ও সংঘর্ষের জেরে অনথিভুক্ত নাগরিকদের মণিপুরে আসার ঘটনা বেড়েছে। মূলত কামজং, টেংনোপাল এবং চন্দেল—এই তিন সীমান্ত জেলায় তাঁদের শনাক্ত করা হয়েছে।

কামজংয়ে ৬,৫৪৫ জনকে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে ৫,৩৭৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। বাকি ১,১৬৭ জন সরকারি শিবিরে রয়েছেন। টেংনোপালে ৩,৫৬০ জনের মধ্যে মাত্র ১৪ জনকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। বাকি ৩,৫৪৬ জনের দেখভাল করছে জেলা প্রশাসন। তাঁদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে। (Manipur Illegal Immigrants)

চন্দেলে ১৪,৩৭০ জনকে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে ৯,৬০০ জনকে ফেরত পাঠানো হয়েছে। বাকি ৪,৭৭০ জনের মধ্যে ১,৩০৮ জনের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে।

কূটনৈতিক পথে ফেরত পাঠানো

গোবিন্দাস জানান, স্থানীয় ভারতীয়দের থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের আলাদা করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। কূটনৈতিক মাধ্যমেই তাঁদের মায়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করতে ২০২৪ সালের ৭ অগস্ট প্রাক্তন মন্ত্রী আওয়াংবো নিউমাইয়ের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। নতুন গ্রামের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েও এই কমিটি কাজ করছে। এর আগে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি একটি ক্যাবিনেট সাব-কমিটি তৈরি হয়। (Manipur Illegal Immigrants)

NRC নিয়ে টানাপোড়েন

বিধায়ক কে মেঘচন্দ্র সিংয়ের প্রশ্নের জবাবে গোবিন্দাস জানান, মণিপুরে NRC চালুর জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাবে রাজ্য সরকার। ১৯৫১ সালের NRC-র নথিও খোঁজা হচ্ছে। তবে কেন্দ্রের অনুমতি ছাড়া মণিপুরে NRC চালু করা সম্ভব নয়।

NRC নিয়ে মণিপুরে মতভেদ রয়েছে। মেইতেই ও নাগা সংগঠনগুলি জনগণনা শুরুর আগে NRC চায়। কুকি সংগঠনগুলি এই দাবিকে “সময়ের আগে এবং অযৌক্তিক” বলে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইম্ফল উপত্যকার জেলাগুলিতে বিক্ষোভের জেরে কেন্দ্র গত সপ্তাহে মণিপুরে জনগণনা পিছিয়ে দিয়েছে। (Manipur Illegal Immigrants)

আরও পড়ুন :- সত্য নিকেতনে বাড়ি ধসে ৭ মৃত্যু, সাসপেন্ড ৫ MCD আধিকারিক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment