---Advertisement---
lifezone nursing home

Manipur Incident: মণিপুরে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, কড়া পদক্ষেপ প্রশাসনের

February 9, 2026 1:10 PM
---Advertisement---

মণিপুরের উখরুল জেলায় দুই জনজাতীয় গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। রবিবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

উখরুল জেলার লিটন এলাকায় তাঙ্গখুল নাগা ও অন্য আরেকটি সম্প্রদায়ের লোকজনের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যেতে থাকলে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং ভিড় ছত্রভঙ্গ করে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ। Manipur Incident

জেলা ম্যাজিস্ট্রেট অনিশ দাসের নির্দেশে রবিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লিটান ও আশপাশের এলাকায় ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা ২০২৩ অনুযায়ী ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী, সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে এবং পাঁচ জনের বেশি জমায়েতের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সরকারি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত ঘটে শনিবার রাতে। অভিযোগ, লিটন গ্রামের এক তাঙ্গখুল নাগা জনজাতির এক যুবককে কয়েক জন ব্যক্তি মারধর করে। বিষয়টি মেটানোর জন্য গ্রাম প্রধানদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে সেই বৈঠক না হওয়ায় উত্তেজনা আরও বাড়ে। এরপরই প্রতিবেশী গ্রামের কিছু লোক লিটন গ্রামের প্রধানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সংঘর্ষের পর হামলাকারীরা এলাকা ছাড়ার সময় গুলি ছোড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। Manipur Incident

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment