লোকসভায় মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল খারিজ হওয়ার ঠিক একদিন পর আজ, অর্থাৎ, ১৮ এপ্রিল রাত ৮:৩০-এ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। প্রধানমন্ত্রীর দফতরের এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ভাষণের বিষয়বস্তু এখনও আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, সময় ও প্রেক্ষাপট দেখে মনে করা হচ্ছে তিনি এই ইস্যু নিয়েই বিশেষ বড় কোনও বার্তা দিতে চলেছেন।
সংসদে আনা সংবিধান (১৩১তম সংশোধনী) বিলটির লক্ষ্য ছিল লোকসভায় আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করা এবং তার মধ্যে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা। এই প্রস্তাব কার্যকর হলে দেশের রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আসত বলে মনে করা হচ্ছিল। তবে ভোটাভুটিতে ২৯৮ জন সমর্থন করলেও ২৩০ জন বিরোধিতা করেন। কিন্তু মোট ৫২৮ ভোটের মধ্যে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৫২ ভোট প্রয়োজন ছিল বিলটি পাস করাতে। যা না পাওয়ায় বিলটি পাস হয়নি। এর ফলে ডিলিমিটেশনসহ আরও দুটি গুরুত্বপূর্ণ বিলও আর ভোটাভুটিতে তোলা হয়নি।
West Bengal Election: মহিলা ভোটারকে হুমকির অভিযোগ, ভোটের মুখে বিপাকে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী: Narendra Modi: রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, ফের কি নোটবন্দির মতো বড় ঘোষণা? জল্পনাএই ঘটনার রাজনৈতিক অভিঘাত ইতিমধ্যেই স্পষ্ট। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই এই ঘটনাকে “কালো দিন” বলে আখ্যা দিয়ে বিলটি পুনরায় আনার দাবি তুলেছেন। বিরোধী দলগুলিও সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে শাসক দল বলছে পর্যাপ্ত সমর্থন না থাকায় বিলটি পাস করা সম্ভব হয়নি।
কেন এই ভাষণ এত গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই হঠাৎ জাতির উদ্দেশে ভাষণের ঘোষণা ২০১৬ সালের নোটবন্দির কথা মনে করিয়ে দিচ্ছে। সেবারও একইভাবে সন্ধ্যায় ভাষণ দিয়ে ₹৫০০ ও ₹১০০০ নোট বাতিলের ঘোষণা করেছিলেন মোদী(Narendra Modi), যা গোটা দেশের অর্থনীতিতে ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলেছিল। তাই এবারও কি কোনও বড় অর্থনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা হতে পারে, সেই প্রশ্ন উঠছে।
একইসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, (Narendra Modi)এই ভাষণ হতে পারে সরকারের অবস্থান স্পষ্ট করার একটি বড় মঞ্চ, বিশেষ করে মহিলাদের সংরক্ষণ নিয়ে ভবিষ্যৎ রোডম্যাপ, নতুন করে বিল আনার সম্ভাবনা বা অন্য কোনও বিকল্প পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
এখন নজর রাত ৮:৩০-এর দিকে। প্রধানমন্ত্রীর(Narendra Modi) ভাষণে কী বার্তা আসে—তা শুধু রাজনীতি নয়, দেশের সামগ্রিক পরিস্থিতির উপরও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
World GDP Ranking 2026: ভারতের অর্থনীতি নেমে গেল বিশ্বের ছয় নম্বরে, কেন এই পতন?: Narendra Modi: রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, ফের কি নোটবন্দির মতো বড় ঘোষণা? জল্পনা











