---Advertisement---
lifezone nursing home

Raghav Chadha Political Career: ডেলয়েটের CA থেকে AAP-এর টিকিটে সাংসদ, কেমন ছিল রাজনীতিতে রাঘবের যাত্রা?

April 24, 2026 6:34 PM
---Advertisement---

ভারতের সাম্প্রতিক রাজনীতিতে তরুণ মুখগুলির মধ্যে অন্যতম পরিচিত নাম রাঘব চাড্ডা( (Raghav Chadha Political Career)। একসময় অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে বিশ্বাসযোগ্য সৈনিকদের একজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। টেলিভিশনের বিতর্ক হোক বা সংসদের মঞ্চ— শান্ত, তথ্যসমৃদ্ধ এবং আক্রমণাত্মক বক্তব্যের জন্য খুব দ্রুত জাতীয় স্তরে পরিচিতি তৈরি করেছিলেন এই তরুণ নেতা। কিন্তু সেই রাঘবই এখন আম আদমি পার্টির বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগদান করলেন। ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর রাজনৈতিক যাত্রা, ব্যক্তিগত জীবন এবং দলের সঙ্গে বাড়তে থাকা দূরত্বের গল্প।

(Raghav Chadha Political Career) ১৯৮৮ সালের ১১ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম রাঘব চাড্ডার। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন তিনি। নয়াদিল্লির মর্ডান স্কুল থেকে শিক্ষা অর্জন করেন। ২০০৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর ২০১১ সালে ইন্সটিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হন। CA হিসেবে ডেলয়েট এবং গ্র্যান্ট থর্নটন সংস্থায় পেশাগত জীবন শুরু করেন। একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। পরে লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পাবলিক পলিসিতে সার্টিফিকেশন কোর্স করেন। কর্পোরেট জগতে উজ্জ্বল কেরিয়ার গড়ার সুযোগ থাকলেও, রাঘবের ঝোঁক ছিল জনজীবন ও রাজনীতির দিকে।

Raghav Chadha: বিশ্বাসঘাতক তকমা, রাঘবের দল ছাড়া নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল: Raghav Chadha Political Career: ডেলয়েটের CA থেকে AAP-এর টিকিটে সাংসদ, কেমন ছিল রাজনীতিতে রাঘবের যাত্রা?

(Raghav Chadha Political Career) ২০১২ সালে অরবিন্দ কেজরিওয়াল যখন দুর্নীতিবিরোধী আন্দোলনের আবহে আম আদমি পার্টি গড়ে তোলেন, তখন থেকেই দলের সঙ্গে যুক্ত হন রাঘব। খুব অল্প সময়ের মধ্যেই তিনি কেজরীওয়ালের ঘনিষ্ঠ বৃত্তে জায়গা করে নেন। দলের জাতীয় মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমে তাঁর উপস্থিতি দ্রুত জনপ্রিয়তা পায়। তথ্য-পরিসংখ্যান দিয়ে বিরোধীদের আক্রমণ করা এবং আত্মবিশ্বাসী বক্তব্যের কারণে তাঁকে আপের “পোস্টার বয়” বলেও আখ্যা দেওয়া হতো।

২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে AAP জয়লাভ করে। তখন ২৬ বছর বয়সী চাড্ডাকে আপের জাতীয় কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী রমেশ বিধুরির কাছে হেরে যান।

(Raghav Chadha Political Career) ২০২০ সালে দিল্লির রাজেন্দ্র নগর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন রাঘব। নির্বাচনের পর দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। পরে ২০২২ সালে পাঞ্জাব থেকে রাজ্যসভায় পাঠানো হয় তাঁকে। ৩৩ বছর বয়সে রাজ্যসভার সাংসদ হয়ে তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও মজবুত করেন। তিনি হলেন রাজ্যসভার ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংসদ।

Raghav Chadha: কেজরিওয়ালদের বিরুদ্ধে ক্ষোভ, AAP ছেড়ে BJP-তে রাঘব চাড্ডা: Raghav Chadha Political Career: ডেলয়েটের CA থেকে AAP-এর টিকিটে সাংসদ, কেমন ছিল রাজনীতিতে রাঘবের যাত্রা?

রাজনীতির বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার শিরোনামে থেকেছেন রাঘব চাড্ডা। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক এবং পরে বিয়ে নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল দেশজুড়ে। উদয়পুরে তাঁদের জাঁকজমকপূর্ণ বিয়েতে রাজনীতি ও বলিউডের একাধিক তারকার উপস্থিতি নজর কেড়েছিল।

তবে গত এক বছরে রাঘবের সঙ্গে আপ নেতৃত্বের দূরত্ব বাড়তে শুরু করে। দিল্লি বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফলের পর তাঁকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখছিল AAP। সম্প্রতি তাঁকে রাজ্যসভায় আপের ডেপুটি লিডারের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এমনকি সংসদে বক্তব্য রাখার সময় না দেওয়ার জন্যও দল রাজ্যসভা সচিবালয়কে চিঠিও দেয়।

এই সময় থেকেই দলীয় রাজনীতির বদলে জনস্বার্থমূলক বিভিন্ন ইস্যুতে বেশি সরব হতে দেখা যায় রাঘবকে। (Raghav Chadha Political Career) বিমানবন্দরে খাবারের অস্বাভাবিক দাম, গিগ ওয়ার্কারদের অধিকার, শহরে ট্র্যাফিকের সমস্যা, পিতৃত্বকালীন ছুটি এবং ঋতুস্রাবজনিত স্বাস্থ্যবিধির মতো বিষয় সংসদে তুলে ধরেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, আপের মূল রাজনৈতিক লাইন থেকে তাঁর এই সরে আসাই ভবিষ্যৎ সংঘাতের ইঙ্গিত দিচ্ছিল।

শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হয়। সাংবাদিক বৈঠকে রাঘব চাড্ডা ঘোষণা করেন, আম আদমি পার্টি তার মূল আদর্শ থেকে সরে গেছে এবং তিনি “ভুল দলে সঠিক মানুষ” হয়ে উঠেছিলেন। তাঁর অভিযোগ, দল এখন দেশের স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। সেই কারণেই তিনি আপ ছেড়ে “মানুষের কাছে” যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।(Raghav Chadha Political Career)

একসময় কেজরিওয়ালের সবচেয়ে ভরসার মুখ, আজ সেই রাঘব চাড্ডাই আপের অন্দরমহলে সবচেয়ে বড় ধাক্কার নাম। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Sachin Tendulkar Birthday: ৫৩ তে পা সচিনের , কীভাবে জন্মদিন পালন করলেন ‘মাস্টার ব্লাস্টার’?: Raghav Chadha Political Career: ডেলয়েটের CA থেকে AAP-এর টিকিটে সাংসদ, কেমন ছিল রাজনীতিতে রাঘবের যাত্রা?

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment