---Advertisement---
lifezone nursing home

Bihar Train Fire: ফের ট্রেনে আগুন, বিহারের সাসারাম স্টেশনে খালি কোচে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই

May 18, 2026 11:03 AM
---Advertisement---

রবির পর সোমবার। ফের ট্রেনে আগুন। রবিবার রাজধানী এক্সপ্রেসে আগুন লেগেছিল। ভাগ্য সুপ্রসন্ন থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার ভোরের আলো ফোটার আগেই বিহারের সাসারাম রেলওয়ে স্টেশনে ট্রেনের কামরায় আগুনের ঘটনা। সাসারাম-পাটনা যাত্রী ট্রেনের একটি কোচে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো কোচটি পুড়ে ছাই হয়ে যায়। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগা কোচটি ছিল খালি। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। (Bihar Train Fire)

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) ইন্সপেক্টর সঞ্জীব কুমার সংস্বাদ সংস্থাকে জানিয়েছেন “এটি সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেন ছিল। সেটির একটি কোচে আগুন লাগে। কোচটি খালি ছিল। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।” প্ল্যাটফর্ম ৬-এ দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন লাগে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘন কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায় এবং আগুন নেভানোর কাজে চলতে থাকে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগা কোচের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রী বা রেলকর্মীদের মধ্যে কেউ আহত হননি। আগুনের সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি, তদন্ত চলছে। সাসারাম স্টেশনের এই ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ বেড়েছে। রেলমন্ত্রকের তরফে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (Bihar Train Fire)

রবিবার মধ্যপ্রদেশের লুনি রিচ্ছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মাঝে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচে (এসএলআরের কাছে) আগুন লেগেছিল। সেখানেও কোনও হতাহত হয়নি।(Bihar Train Fire)

বারবার ট্রেনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রেল কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন অনেকে।

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, প্রশ্নের মুখে নিরাপত্তা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Bihar Train Fire: ফের ট্রেনে আগুন, বিহারের সাসারাম স্টেশনে খালি কোচে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই”

Leave a Comment