রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মিছিল ঘিরে বিহারে তুলকালাম! পুলিশের হাতে আটক লালু পুত্র তেজস্বী, কী এমন ঘটল?

Tejashwi Yadav
---Advertisement---

রাজ্যে নিয়মিত প্রশ্নপত্র ফাঁস (Paper Leak), বেকারত্ব এবং পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে বুধবার বিহারে পথে নামে আরজেডি (RJD)। বিহারে আরজেডির লোকভবনে অভিযান ঘিরে মিছিলেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। বিক্ষোভকারীদের হটাতে চলল পুলিশের জলকামান। মিছিল থেকে আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব এবং আরজেডি সাংসদ মিসা ভারতী সহ দলের বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ (Tejashwi Yadav)।

Tejashwi Yadav: পুলিশের হাতে আটক লালু পুত্র

বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের পুলিশের ভ্যানে তোলা হয়। পুলিশের হাতে আটকের পর তেজস্বী যাদব বলেন, সরকার যুবসমাজকে ভয় পাচ্ছে এবং তিনি শিক্ষার্থীদের অধিকার ও বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

তেজস্বী (Tejashwi Yadav) বলেন, “সরকার তরুণ ও সাধারণ মানুষকে ভয় পায়। কোনও সরকারই স্থায়ী নয়। একদিন না একদিন সব সরকারকেই বিদায় নিতে হয়। সবার সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। গ্রেফতারিকে আমরা ভয় পাই না। শিক্ষার্থীদের অধিকার, বেকারত্ব দূরীকরণ, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষার স্বচ্ছতার দাবিতে আমরা সর্বদা সোচ্চার থাকব।” তিনি আরও বলেন,“শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা জাতীয় পতাকা পতাকা হাতে শান্তিপূর্ণ মিছিল করছিলাম।”

আরজেডি সাংসদ মিসা ভারতী তিনিও মিছিলে পুলিশের হাতে আটক হয়েছেন। তিনি বলেন, “বিহারের শিক্ষার্থীরা জেলে যেতেও প্রস্তুত, তবে সিওয়ানের জেলাশাসককে বরখাস্ত করার দাবি থেকে তারা একচুলও সরবে না। আরজেডি এবং বিহারের জনগণ থামবে না। হয়তো কয়েক দিনের মধ্যেই সরকার গুলি চালানোরও নির্দেশ দিয়ে বসবে।”

বিহারের সিওয়ানে ছাত্র বিক্ষোভ চলার সময়ে পড়ুয়াদের একে-৪৭ রাইফেল ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটানার জেরেই আজ লোকভবন অভিযানে নামে আরজেডি। ওই ঘটনায় বিহার সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, জনসমাবেশে আটকে পড়া এক পুলিশ কনস্টেবল কোনো বিক্ষোভকারীকে আহত না করেই শূন্যে চার রাউন্ড গুলি চালিয়েছিলেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment