রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Terrorist Attack: ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, নেপথ্যে পাকিস্তান-বাংলাদেশ যোগ, ধৃত ৮

Published on: February 22, 2026
Terrorist Attack
---Advertisement---

ভারতে ভয়াবহ জঙ্গি হামলার পরিকল্পনার ছক ভেস্তে দিল পুলিশ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সহায়তায় দেশে হামলার পরিকল্পনা করা হচ্ছিল, যার সঙ্গে জড়িত ৮ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।Terrorist Attack

আটকদের মধ্যে রয়েছে মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জ্বল। এই ছ’জনকে তামিলনাড়ুর তিরুপপুর জেলা থেকে গ্রেফতার করে তামিলনাড়ু পুলিশ। আটকদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছে। এই সন্দেহভাজনরা তামিলনাড়ুতে একটি পোশাক তৈরি কারখানার কর্মীর ছদ্মবেশে লুকিয়ে ছিল বলে জানা গেছে। এছাড়া বাকি দু’জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের অভিযান চলাকালীন ধৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তারা নিজেদের পরিচয় গোপন করতে ভুয়ো আধার কার্ড ব্যবহার করছিল বলে তদন্তে জানা গেছে।

এই জঙ্গিদের থেকে তদন্ত সূত্রে যা তথ্য পাওয়া গেছে তা থেকে মনে করা হচ্ছে যে তারা ভারতে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। গোয়েন্দা সূত্রে খবর, এদের পরিকল্পনায় ছিল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা করা। সেই কারণে তারা দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল।Terrorist Attack

ধৃতদের এখন তদন্তের জন্য পুলিশ হেফাজতেই রাখা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এই গোটা চক্রের পেছনের পরিকল্পনাকারী কে এবং তাদের সঙ্গে আরও কার কার তা খতিয়ে দেখছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment