দীর্ঘদিন ধরেই তামিল অভিনেতা বিজয়কে ঘিরে রাজনীতিতে আসার জল্পনা চলছিল। (CM Vijay) তাঁর সিনেমার সংলাপ, জনসভায় বক্তব্য কিংবা পর্দার চরিত্র—সবকিছুর মধ্যেই অনুরাগীরা খুঁজে পেয়েছিলেন ভবিষ্যতের রাজনৈতিক ইঙ্গিত। এবার ২০২৬ সালের নির্বাচনে জয়ের পর সেই পুরনো জল্পনাই যেন বাস্তবে রূপ নিল। আর সেই কারণেই নতুন করে আলোচনায় উঠে এসেছে (CM Vijay) তাঁর ছবি The GOAT-এর একটি বিশেষ নম্বরপ্লেট—‘TN 07 CM 2026’।
সম্প্রতি পরিচালক ভেঙ্কট প্রভু মুখ্যমন্ত্রী বিজয়ের (CM Vijay) সঙ্গে দেখা করে তাঁকে উপহার দেন ওই নম্বরপ্লেটটির ফ্রেমবন্দি সংস্করণ। The Greatest of All Time (GOAT) ছবিতে বিজয়ের ব্যবহৃত গাড়িতে দেখা গিয়েছিল এই নম্বরপ্লেট। তখন সেটিকে নিছক সিনেমার অংশ হিসেবেই দেখা হলেও, আজ অনেকেই সেটিকে “ভবিষ্যদ্বাণী” বলেই মনে করছেন।
বিশেষভাবে তৈরি ওই ফ্রেমে ছিল কালো, বাদামি ও কপার রঙের ডিজাইন, সঙ্গে বিজয়ের রাজনৈতিক দল TVK-এর প্রতীকী হলুদ-লাল রঙের ব্যবহার। ফ্রেমে বিজয় ও ভেঙ্কট প্রভুর একটি ফিস্ট-বাম্প মুহূর্তও রাখা হয়। সেখানে লেখা ছিল—‘The first manifestation by VP & team’।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে ভেঙ্কট লেখেন, “একটি ভাবনা থেকে শুরু, তারপর স্বপ্ন, আর আজ ইতিহাস। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে এই বিশেষ স্মারক তুলে দিতে পেরে আনন্দিত।” পাশাপাশি তিনি আরও লেখেন, “This is only the beginning. TN07CM2026।”
অন্যদিকে, অভিনেতা টোটা রায়চৌধুরী-ও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বহু বছর আগেই তামিল ইন্ডাস্ট্রির অন্দরমহলে বিজয়কে (CM Vijay) ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দেখা হত। ‘Kaththi’ ছবির শুটিংয়ের সময় বিজয়ের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতি ভাগ করে নিয়ে টোটা বলেন, বিজয়ের সহকারীরাই তাঁকে বলেছিলেন—“উনিই ভবিষ্যতের মুখ্যমন্ত্রী।”
এদিকে রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করার আগে বিজয়ের হাতে রয়েছে শেষ একটি ছবি—’Jana Nayagan’। পরিচালক এইচ. ভিনোথ পরিচালিত এই ছবির মুক্তি আপাতত পিছিয়ে গিয়েছে সেন্সর জটিলতার কারণে। চলতি বছর ছবিটির একটি এইচডি প্রিন্ট ফাঁস হওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যার ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের দ্রুত সরাতে হবে, নির্দেশ সুপ্রিমকোর্টের: CM Vijay: ‘TN 07 CM 2026’ থেকে বাস্তবের মুখ্যমন্ত্রী, বিজয়কে বিশেষ স্মারক উপহার











