---Advertisement---
lifezone nursing home

Vijay TVK: তামিলনাড়ুর রাজনীতিতে নয়া সমীকরণ, বিজয়ের TVK-কে সমর্থন AIADMK-র

May 12, 2026 1:55 PM
Vijay TVK
---Advertisement---

তামিলনাড়ুর রাজনীতিতে ফের বড়সড় নাটকীয়তা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেও এককভাবে সরকার গঠন করতে পারেনি অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাঝাগম (TVK) (Vijay TVK)। ২৩৪ আসনের বিধানসভায় TVK পেয়েছে ১০৮টি আসন। যার মধ্যে বিজয় দুটি কেন্দ্রে জয়ী হওয়ায় অকটি কেন্দ্র তাঁকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে ১১ টি কম ধরে অগোতে হবে TVK-কে। (Vijay TVK) এই অবস্থায় এবার TVK-র পাশে দাঁড়াল AIADMK-র একাংশ ।

মঙ্গলবার AIADMK-র প্রবীণ নেতা সিভি শানমুগাম এবং এস পি ভেলুমনি-র নেতৃত্বাধীন গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে বিজয়ের নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থনের কথা ঘোষণা করে (Vijay TVK)। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই গোষ্ঠীর নেতারা বিজয়ের সঙ্গে বৈঠকেও বসবেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শানমুগম বলেন, গত এক দশকে AIADMK একের পর এক নির্বাচনী পরাজয়ের মুখ দেখেছে। DMK-র বিরুদ্ধে লড়াই করে গড়ে ওঠা এই দলকে নতুনভাবে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য। তাঁর দাবি, DMK-র সমর্থনে সরকার গঠনের যে প্রস্তাব উঠেছিল, তা দলীয় আদর্শের পরিপন্থী হওয়ায় তাঁরা তা প্রত্যাখ্যান করেছেন।

শানমুগমের কথায়, “৫৩ বছর ধরে AIADMK-র রাজনীতি DMK-বিরোধিতার উপর দাঁড়িয়ে। সেই দল যদি DMK-র সমর্থনে সরকার গড়তো তাহলে AIADMK-র অস্তিত্বই বিপদের মুখে পড়ত।” তিনি আরও জানান, বর্তমানে দল কোনও স্থায়ী জোটে নেই এবং ভবিষ্যতের স্বার্থেই TVK-কে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সমর্থনকে দলে ভাঙন বলতে নারাজ এই বিদ্রোহী শিবির। এসপি ভেলুমানি বলেন, “এটি AIADMK ভাঙনের ঘটনা নয়। আমরা এখনও সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে পালানিস্বামীর সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।”

অন্যদিকে, AIADMK-র মূল নেতৃত্ব ইতিমধ্যেই পালানিস্বামীর বাসভবনে বৈঠকে বসেছে। দলের আরেক শিবিরের নেতা কেপি মনুস্বামী এবং থাম্বিদুরাই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছেন।

এদিকে বিদ্রোহী গোষ্ঠীর প্রস্তাবে বিজেপির সঙ্গে AIADMK-র সম্পর্ক ছিন্ন করার দাবিও তোলা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনের আগে AIADMK আবার বিজেপির সঙ্গে জোট করেছিল।

কংগ্রেস পাঁচটি, দুই বাম দল চারটি এবং ভিসিকে দুটি আসন দিয়ে টিভিকের (Vijay TVK) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সাহায্য করে।

শেষ পর্যন্ত কংগ্রেস, দুই বাম দল এবং VCK-র সমর্থনে TVK সরকার গঠনের রাস্তা পরিষ্কার হলেও, রাজনৈতিক মহলের মতে এই সমীকরণ ভবিষ্যতে তামিলনাড়ুর রাজনীতিতে আরও বড় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

বাইপাস তৈরির আগেই জমি কিনে কোটিপতি ৫০ আধিকারিক, মধ্যপ্রদেশে দুর্নীতির নজিরবিহীন ছবি: Vijay TVK: তামিলনাড়ুর রাজনীতিতে নয়া সমীকরণ, বিজয়ের TVK-কে সমর্থন AIADMK-র

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment