রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এক পা এদিক-ওদিক হলেই মৃত্যু, ছুটে আসা এক্সপ্রেস ট্রেনের সামনেই লাইন পার বেপরোয়া যাত্রীর

Published on: July 19, 2026
Viral Video
---Advertisement---

কীসের এতো তাড়া? মানুষের জীবনের থেকেও কি সময়ের দাম বেশি? এই বেপরোয়া যাত্রী হয়তো তাই ভাবেন। সম্প্রতি মহারাষ্ট্রের ভাসাই রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার ভিডিয়ো দেখলে আপনারও সেটাই মনে হবে। প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত এক্সপ্রেস ট্রেনের সামনে দিয়ে রেললাইন পার হতে গিয়ে অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক যাত্রী। ঘটনার ভিডিয়ো দেখে ইতিমধ্যেই ওই যাত্রীর তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা।

সম্প্রতি মুর্শিদাবাদের বহরমপুরে গেটম্যানের গাফিলতির জেরে প্রাণ গিয়েছিল চার স্কুল পড়ুয়াসহ পাঁচজনের। দ্রুতগতির ট্রেন এসে দুমড়ে মুচড়ে দিয়েছিল স্কুল ভ্যান। কিন্তু এই ঘটনার পরেও কি সাধারণ যাত্রীদের হুঁশ ফিরেছে? এখনও জীবনের ঝুঁকি নিয়ে চলছে রেললাইন পারাপার। তারই জলজ্যান্ত উদাহরণ মহারাষ্ট্রের এই ঘটনা। (Viral Video)

ওই ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি স্টেশনের এক দিক থেকে অন্য দিকে যাওয়ার জন্য নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সরাসরি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে একটি এক্সপ্রেস ট্রেন ওই লাইনে চলে আসে। তবে শেষ মুহূর্তে লাইন পার করতে না পেরে লাইন ঘেঁষে দাঁড়িয়ে পড়েন তিনি। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় দুর্ঘটনা এড়িয়ে যান ওই ব্যক্তি। তবে এই ঝুঁকির কি সত্যিই দরকার ছিল?

ভাসাই রেলওয়ে স্টেশন মহারাষ্ট্রের অন্যতম ব্যস্ত স্টেশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। এত ভিড়ের মধ্যেও বহু মানুষ সময় বাঁচাতে বা অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজ করেন। এর জেরে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া আসতে শুরু হয়েছে। অনেকেই যাত্রীর এমন বেপরোয়া আচরণের তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে রেল কর্তৃপক্ষের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন নেটিজেনরা। (Viral Video)

যাত্রীদের একাংশেরও দাবি, বিশেষ করে ব্যস্ত সময়ে যাতে কেউ রেললাইন পার হতে না পারেন, সেই জন্য আরও কার্যকর নজরদারি, সচেতনতামূলক প্রচার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাঁদের মতে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল প্রশাসনের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।

হড়পা বান ও প্রবল বৃষ্টির জেরে বন্ধ অমরনাথ যাত্রা, জম্মু-কাশ্মীরে মৃত ৪, নিখোঁজ ৫


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment