রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এক ছাগলের জন্য আবিষ্কার হয়েছিল কফি, জানেন সেই চমকপ্রদ গল্প?

Published on: October 1, 2026
World Coffee Day
---Advertisement---

(World Coffee Day) সকালের ঘুম কাটাতে এক কাপ কফি, আড্ডায় ক্যাপুচিনো কিংবা কাজের ফাঁকে এসপ্রেসো—কফি এখন আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ। কিন্তু কখনও ভেবে দেখেছেন, যে পানীয় ছাড়া অনেকের দিনই শুরু হয় না, সেই কফি প্রথম কীভাবে আবিষ্কৃত হয়েছিল? মজার বিষয় হলো, কফির আবিষ্কারের সঙ্গে জড়িয়ে রয়েছে এক ছাগলের গল্প। হ্যাঁ অবাক হবেন না। বিশ্ব কফি দিবসে জেনে নিন কফির সেই চমকপ্রদ ইতিহাস।

কোথায় জন্ম কফির?

কফির শিকড় খুঁজলে পৌঁছে যেতে হয় সুদূর আফ্রিকার ইথিওপিয়ায়। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম ইথিওপিয়ার জঙ্গলে ঐতিহাসিকভাবে কাফা (Kaffa) নামে পরিচিত অঞ্চলে জন্মেছিল কফিয়া আরাবিকা। এই প্রজাতির কফিই বর্তমানে আমরা পান করা কফির একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে ঠিক কে প্রথম কফি আবিষ্কার করেছিলেন, তার কোনও সরকারি নিশ্চিত প্রমাণ নেই। (World Coffee Day)

ইথিওপিয়া থেকে কুর্গ—আপনার এক কাপ কফির পেছনে লুকিয়ে আছে কোন অজানা ইতিহাস?

কফি আবিষ্কারে ছাগলের ভূমিকা কী?

কফির সঙ্গে ছাগলের সম্পর্ক তৈরি হয়েছে একটি জনপ্রিয় কিংবদন্তির মাধ্যমে। কথিত আছে, ইথিওপিয়ার এক ছাগলপালক ছিলেন। তাঁর নাম কালদি। একদিন তিনি লক্ষ্য করেন, তাঁর ছাগলগুলি একটি বিশেষ গাছের উজ্জ্বল লাল বেরি খাওয়ার পর অস্বাভাবিকভাবে চঞ্চল ও সক্রিয় হয়ে উঠছে।

World Coffee Day 1

এরপর কৌতূহলী কালদি নিজেও সেই বেরি খান এবং একই রকম অনুভূতি পান। এরপর তিনি বেরিগুলি কাছের একটি মঠের সন্ন্যাসীদের দেখান। প্রথমে তাঁরা সেগুলি পছন্দ না করে ফেলে দেন। কিন্তু আগুনে পড়তেই বেরিগুলি থেকে বের হয় মনোরম সুগন্ধ। এরপর সন্ন্যাসীরা সেগুলি ভেজে পানীয় তৈরি করেন। দীর্ঘ সময় প্রার্থনার সময় জেগে থাকতে সেই পানীয় তাঁদের সাহায্য করেছিল বলে কথিত আছে। (World Coffee Day)

ইথিওপিয়া থেকে ইয়েমেন, তারপর গোটা বিশ্ব

(World Coffee Day) কফির ইতিহাসে ইয়েমেনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৫ শতকের মধ্যেই সেখানে কফি পান করার প্রচলন ছিল। দীর্ঘ ধর্মীয় প্রার্থনার সময় জেগে ও সতর্ক থাকতে সুফি সাধকেরা কফি পান করতেন বলে জানা যায়।

পরে ইয়েমেন থেকে কফি ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। সেখান থেকে পৌঁছে যায় ইউরোপ-সহ বিশ্বের নানা প্রান্তে। সময়ের সঙ্গে কফি হয়ে ওঠে জনপ্রিয় পানীয়, গড়ে ওঠে ক্যাফে সংস্কৃতি। আর আজ এসপ্রেসো, আমেরিকানো থেকে লাটে—কফির বৈচিত্র্যও কম নয়।

শত বছর পেরিয়েও ফিকে হয়নি স্বাদ, কলকাতা-দিল্লির এই পুরনো খাবারের ঠিকানাগুলি চেনেন?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now