রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর্জেন্তিনার রেকর্ডের পর রেকর্ড, বিশ্বকাপে নজির গড়ে সেমিফাইনালে মেসিরা

Argentina vs Switzerland
---Advertisement---

[ছবি:এক্স]

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল লিওনেল মেসির আর্জেন্তিনা। (Argentina vs Switzerland) সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পাশাপাশি এক ম্যাচেই একাধিক নজির গড়েছে লিওনেল স্কালোনির দল। আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপ ইতিহাসে এমন কীর্তি আগে কোনও দল গড়তে পারেনি।

(Argentina vs Switzerland) সবচেয়ে বড় রেকর্ডটি এসেছে গোল করার ধারাবাহিকতায়। বিশ্বকাপে টানা ১২টি ম্যাচে অন্তত দুই বা তার বেশি গোল করে নতুন ইতিহাস গড়েছে আর্জেন্তিনা। ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে উরুগুয়ের গড়া টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোলের ৭৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে আলবিসেলেস্তেরা। এই অবিশ্বাস্য ধারায় রয়েছে মেক্সিকো(২), পোল্যান্ড(২), অস্ট্রেলিয়া(২), নেদারল্যান্ডস(২), ক্রোয়েশিয়া(৩), ফ্রান্স(৩), আলজেরিয়া(৩), অস্ট্রিয়া(২), জর্ডন(৩), কেপ ভের্দে(৩), মিশর(৩) এবং সর্বশেষ সুইজারল্যান্ডের(৩) বিরুদ্ধে ম্যাচ।

এতেই শেষ নয়। বিশ্বকাপে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়া ম্যাচে আর্জেন্তিনার আধিপত্যও আরও জোরালো হল। ইতিহাসে অতিরিক্ত সময় বা পেনাল্টিতে গড়ানো ১৩টি ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছে তারা। চলতি বিশ্বকাপেও শেষ ৩২-এ কেপ ভের্দে, শেষ ১৬-এ মিশর এবং এবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারিয়ে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল স্কালোনির দল। নকআউট পর্বে বারবার কঠিন পরিস্থিতি থেকেও ফিরে আসার মানসিকতা আবারও প্রমাণ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্যক্তিগত রেকর্ডেও উজ্জ্বল লিওনেল মেসি। (Argentina vs Switzerland) সুইজারল্যান্ড ম্যাচে গোল না পেলেও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্রথম গোলটি আসে তাঁর নেওয়া কর্নার থেকেই। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৮ গোল করে তিনি কিলিয়ান এমবাপের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন।

(Argentina vs Switzerland) ক্যানসাস সিটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্তিনা। ম্যাচের ১০ মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ৬৭ মিনিটে দান এনদোয়ের দুর্দান্ত ওয়ান-টু মুভের পর বাঁ দিক থেকে কার্লিং শটে সমতা ফেরায় সুইজারল্যান্ড। ৭২ মিনিটে ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা। তবু নির্ধারিত সময়ে গোল করতে পারেনি আর্জেন্তিনা। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে মেসির শট প্রতিহত হওয়ার পর বল পেয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত কার্লিং শটে জুলিয়ান আলভারেজ ২-১ করেন। এরপর ১২০+১ মিনিটে পাল্টা আক্রমণে আলভারেজের পাসে থিয়াগো আলমাদার শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে লাউতারো মার্তিনেজ সহজ ফিনিশে ৩-১ নিশ্চিত করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় আর্জেন্তিনার সেমিফাইনালের টিকিট।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচ বদল পর্তুগালের, পছন্দের তালিকায় রোনাল্ডো ঘনিষ্ঠ জেসুস


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আর্জেন্তিনার রেকর্ডের পর রেকর্ড, বিশ্বকাপে নজির গড়ে সেমিফাইনালে মেসিরা”

Leave a Comment