---Advertisement---
lifezone nursing home

Babar Azam: বিশ্বকাপে ফ্লপ করতেই দল থেকে বাদ, শেষ বাবর আজমের কেরিয়ার?

March 4, 2026 6:20 PM
babar azam
---Advertisement---

বাংলাদেশের বিরুদ্ধে ODI সিরিজ়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান (Bangladesh vs Pakistan)। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর এই সিরিজ়ে পাকিস্তান কেমন দল করে সেইদিকে নজর ছিল সকলের। আর সেখানে একাধিক বদল করল পাকিস্তান। বাদ দেওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক Babar Azam এবং তরুণ ওপেনার সাইম আইয়ুবকে। টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তাঁর নেতৃত্বে ঘোষিত দলে জায়গা পেয়েছেন একাধিক নতুন ক্রিকেটার। ১৫ জনের দলে ছয়জন ক্রিকেটার এ বার দেশের জার্সিতে ODI ক্রিকেটে অভিষেক করবেন। তাঁরা হলেন, আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাহিবজ়াদা ফারহান, সাদ মাসুদ ও শামিল হোসেন। এদের মধ্যে আবদুল সামাদ, মাজ সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হোসেন সম্প্রতি পাকিস্তান শাহিনস দলে হয়ে আবু ধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলেছেন।

বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন সাহিবজাদা ফারহান। তিনি মোট ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়েছিলেন। সেই পারফরম্যান্সের সুবাদেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ়ে তাঁর ওয়ানডে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

IPL-এর প্রস্তুতির মাঝেই বিপদে ধোনি, দিতে হবে জরিমানা

অন্যদিকে বাবর আজ়ম বাদ পড়ায় সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ, সর্বশেষ ODI সিরিজ়ে তিনি সেঞ্চুরি করেছিলেন। সেটা দেশে তাঁকে দলে রাখার দাবি করেছিলেন অনেকে। আবার একাংশের দাবি, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাবরের পারফরম্যান্স হতাশাজনক ছিল। ছয় ম্যাচে মাত্র ৯১ রান করেছিলেন বাবর, স্ট্রাইক রেট ছিল ১১২.৩৪। তাই তাঁকে বাদ দেওয়া দরকার।

এই সিরিজের দলে নেই অভিজ্ঞ ওপেনার ফখর জ়ামানও। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তাঁকে দলে রাখা হয়নি।

সূচি অনুযায়ী, পাকিস্তান দল আগামী ৮ বা ৯ মার্চ বাংলাদেশে পৌঁছবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজ়ের তিনটি ওয়ানডে ম্যাচ। যদিও এই সিরিজ়ের সূচি বদলে যেতে পারে বলে একটা রিপোর্ট সামনে এসেছিল। যেহেতু পাকিস্তান দল ঘোষণা করল তাই সিরিজ় পিছবে না বলেই মনে করা হচ্ছে।

দেখে নিন বাংলাদেশ সফরের পাকিস্তান স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রম, হ্যারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজ়াদা ফারহান, সলমন আলি আঘা, শামিল হোসেন


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment