---Advertisement---
lifezone nursing home

Barsapara Stadium Ground Staff Reward: IPL-এ অসাধ্য সাধন করেছে গুয়াহাটি, মাঠকর্মীদের বিপুল পুরস্কার দিচ্ছে অসম ক্রিকেট

April 13, 2026 8:20 PM
Barsapara Stadium Ground Staff Reward
---Advertisement---

চলতি আইপিএল মরশুমে এখনও পর্যন্ত মোট ২১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে (Barsapara Stadium Ground Staff Reward)। এর মধ্যে একাধিক ম্যাচেই বৃষ্টির প্রভাব দেখা গেলেও সম্পূর্ণভাবে ভেস্তে গেছে মাত্র একটি ম্যাচ—ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের সেই ম্যাচ, যেখানে ৩.৪ ওভার খেলার পর কালবৈশাখীর দাপটে খেলা বন্ধ হয়ে যায়।

তবে এই পরিস্থিতিতেই নজর কেড়েছে গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়াম। চলতি মরশুমে রাজস্থান রয়্যালস তাদের সব হোম ম্যাচ খেলছে এই মাঠে। বৃষ্টি বারবার বাধা সৃষ্টি করলেও কোনও ম্যাচ বাতিল হয়নি। প্রতিটি ম্যাচই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ফলাফলও এসেছে।

এই অসাধারণ পরিকাঠামোর জন্য মাঠকর্মী এবং পিচ কিউরেটরদের প্রশংসায় ভাসাচ্ছে ক্রিকেট মহল। তাঁদের এই কৃতিত্বকে সম্মান জানিয়ে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন ২৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।

বর্ষাপারায় এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস এবং প্রতিটিতেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ম্যাচ আয়োজন থামেনি। শুধু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি ম্যাচে ওভার কমিয়ে ১১ করা হয়েছিল। তবুও প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে রাজস্থান, যা তাদের দারুণ ফর্মেরই প্রমাণ।

মোহনবাগান জিতলেও অখুশি কোচ লোবেরা, দলের অন্দরে সমস্যা?

অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ম্যাচ আয়োজনের মতো কঠিন চ্যালেঞ্জ সফলভাবে সামলেছেন মাঠকর্মীরা। বৃষ্টির পরেও পিচের মান ঠিক রাখা এবং খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করার ক্ষেত্রে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাফল্যের মাধ্যমে বর্ষাপারা স্টেডিয়াম জাতীয় স্তরে বিশেষ সম্মান অর্জন করেছে।

অন্যদিকে, মাঠের মতোই দুরন্ত ছন্দে রয়েছে রাজস্থান রয়্যালসও। চারটি ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে তারা, যেখানে এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment