রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গ্লাসগোতে ভারতীয় রেস্তোরাঁয় ‘ভুল’ ভারতের মানচিত্র; ক্ষোভে ফুঁসলেন লভলিনা

Published on: August 2, 2026
Lovlina Borgohain
---Advertisement---

[ছবি:এক্স]

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ঐতিহাসিক সাফল্যের আবহেই বড় বিতর্কের জন্ম দিল স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয় রেস্তোরাঁ। (Lovlina Borgohain) ভারতীয় বক্সিং দলের নৈশভোজের সময় রেস্তোরাঁর ন্যাপকিনে ছাপা ভারতের একটি ‘অসম্পূর্ণ’ মানচিত্র দেখে আপত্তি জানান অলিম্পিক ব্রোঞ্জজয়ী তথা অসমের তারকা বক্সার লভলিনা বরগোহাঁই। তাঁর অভিযোগ, মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অংশই দেখানো হয়নি।

Lovlina Borgohain: ন্যাপকিনে ‘অসম্পূর্ণ’ ভারতের মানচিত্র দেখে আপত্তি

গ্লাসগোর Mister Singh’s India – The Home of Curry-তে ভারতীয় ক্রীড়াবিদদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই ন্যাপকিনে ছাপা ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল অনুপস্থিত বলে দাবি করেন লভলিনা। তিনি বলেন, “মানচিত্রে আমাদের উত্তর-পূর্ব নেই। ভারতের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে তুলে ধরা উচিত।” তাঁর এই মন্তব্যের পর বিষয়টি দ্রুত আলোচনায় উঠে আসে এবং সামাজিক মাধ্যমেও বহু মানুষ তাঁর বক্তব্যকে সমর্থন জানান।

BFI সভাপতিরও কড়া প্রতিক্রিয়া

(Lovlina Borgohain) লভলিনার অভিযোগকে সমর্থন করে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার (BFI) সভাপতি অজয় সিং দাবি করেন, শুধু উত্তর-পূর্ব নয়, জম্মু ও কাশ্মীরকেও সম্পূর্ণভাবে দেখানো হয়নি। তাঁর বক্তব্য, বিদেশে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করা কোনও প্রতিষ্ঠানের এমন ভুল অত্যন্ত দুঃখজনক। তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অবিলম্বে ওই ন্যাপকিন সরিয়ে ভারতের সঠিক মানচিত্র ব্যবহারের অনুরোধ জানান।

ঐতিহাসিক সাফল্যের মাঝেই বিতর্ক

উল্লেখ্য, CWG ২০২৬-এ ভারতীয় বক্সিং দল ইতিহাস গড়ে সর্বাধিক সাফল্য অর্জন করেছে। একাধিক সোনা জয়ের পাশাপাশি (Lovlina Borgohain) লভলিনা বরগোহাঁইও রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তবে এই ঘটনার জেরে সেই সাফল্যের আবহে বিতর্কের ছায়া নেমেছে। এখনও পর্যন্ত Mister Singh’s India – The Home of Curry-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

লাল-হলুদের ১০৭-এ আবেগের জোয়ার, শিলিগুড়িতে ইস্টবেঙ্গল দিবসে স্টেডিয়াম নিয়ে বড় আশ্বাস শঙ্কর ঘোষের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment